রাজধানীর বংশালে দাম্পত্য কলহের জেরে সুমন নামে ৪২ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে দৈনিকভিত্তিক কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।মঙ্গলবার সকালে বংশাল থানার নাজিমউদ্দীন রোডের জমিদার গলির একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।পরে আহত অবস্থায় সুমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।আরও পড়ন, মিরপুর-৬ সরকারি কোয়ার্টারে অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ৬ ইউনিটসুমনের স্ত্রী নাসিমার দাবি, সংসারের টাকা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। তিনি অভিযোগ করেন, সুমন প্রথমে একটি লোহার রড দিয়ে তাকে আঘাত করার চেষ্টা করেন। আত্মরক্ষার চেষ্টার সময় রডটি সুমনের বুকে বিদ্ধ হয়।পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্ত করছে বংশাল থানা।পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন, আলামত এবং অন্যান্য সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ঘটনার প্রকৃত কারণ নির্ধারণ করা হবে।