পুলিশের ইউনিফর্ম পুনরায় পরিবর্তনের উদ্যোগ বন্ধ চেয়ে সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের চার আইনজীবী। নোটিশ পাঠানো আইনজীবীরা হলেন মো. শাহিনুজ্জামান, ড. সৈয়দা নাসরিন, জান্নাতুল ইসলাম পিয়া এবং সালমা কুলসুম। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেন আইনজীবী শাহিনুজ্জামান।
নোটিশে বলা হয়েছে, ইউনিফর্মের রং বা নকশা পরিবর্তন করলেই পুলিশ বাহিনীতে কাঙ্ক্ষিত সংস্কার আসে না। বরং পেশাদারিত্ব, মানবাধিকার চর্চা, জবাবদিহি, প্রশিক্ষণ ও সেবার মানোন্নয়নই প্রকৃত সংস্কারের পথ। লিগ্যাল নোটিশে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক এবং অতিরিক্ত ডিআইজি (লজিস্টিকস)কে বিবাদী করা হয়েছে।
আরও পড়ুন, গুলশান সোসাইটির জোন চেয়ারম্যান হলেন ব্যারিস্টার কামরুন মাহমুদ দীপা
আইনজীবীরা দাবি করেছেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক চাপ ও দেশের মূল্যস্ফীতির প্রেক্ষাপটে পুলিশের পোশাক পরিবর্তনের নামে কোটি কোটি টাকা ব্যয় অযৌক্তিক। তারা পূর্বের ও বর্তমান উভয় পোশাক ব্যবহার অব্যাহত রাখারও পরামর্শ দিয়েছেন। নোটিশে আরও উল্লেখ করা হয়, ২০২৫ সালে পুলিশ ড্রেস রুলস সংশোধন করে ইউনিফর্ম পরিবর্তনে প্রায় ৭৬ কোটি টাকা ব্যয় হয়েছে বলে বিভিন্ন মাধ্যমে তথ্য প্রকাশিত হয়েছে। আবার নতুন করে ইউনিফর্ম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হলে তা রাষ্ট্রীয় অর্থের অপচয় ও প্রশাসনিক অস্থিরতা সৃষ্টি করতে পারে।
আরও পড়ুন, বৈধ কাগজ থাকা সত্ত্বেও ওমরায় যেতে বাধা দেওয়ায় হাইকোর্টে ক্ষতিপূরণ দাবি
এছাড়া নোটিশে পাঁচ দফা দাবি জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে— ইউনিফর্ম পরিবর্তনের সব ধরনের প্রস্তাব, অনুমোদন ও বাস্তবায়ন কার্যক্রম বন্ধ করা, ইতোমধ্যে ব্যয়ের হিসাব প্রকাশ করা এবং নতুন করে কোনো সরকারি অর্থ ব্যয় না করা।নোটিশে বলা হয়েছে, ১৫ দিনের মধ্যে এসব দাবির বিষয়ে ব্যবস্থা না নিলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের করা হবে।
বিষয় : পুলিশের ইউনিফর্ম লিগ্যাল নোটিশ

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন