প্রধানমন্ত্রী ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে কটূক্তি ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।নোটিশটি পাঠিয়েছেন দুদকের পিপি এবং ময়মনসিংহ জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এ কে এম আজিজুল হক খান। নোটিশে উল্লেখ করা হয়, সম্প্রতি নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধানমন্ত্রী ও তার মেয়েকে নিয়ে আপত্তিকর বক্তব্য দিয়েছেন, যা দেশের কোটি কোটি মানুষের অনুভূতিতে আঘাত করেছে।নোটিশে আরও বলা হয়, এ ধরনের বক্তব্যে নোটিশ প্রেরণকারী নিজেও মর্মাহত হয়েছেন।আরও পড়ুন , মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে দেশে ফিরতে চান শেখ হাসিনা, রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা এ কারণে কেন তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হবে না—তা আগামী ১৫ দিনের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।আইনজীবী এ কে এম আজিজুল হক খান নিজের ফেসবুক স্ট্যাটাসেও বিষয়টি প্রকাশ করেন। সেখানে তিনি উল্লেখ করেন, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা না পেলে আদালতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।নোটিশে যোগাযোগের ঠিকানা হিসেবে ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির জুবেদ আলী ভবনের কক্ষ নম্বর-৮৫ উল্লেখ করা হয়েছে।তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নাসীরুদ্দীন পাটওয়ারী বা এনসিপির কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।আরও পড়ুন , এনসিপি নেতার ওপর হামলা গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থি : জামায়াত