দৈনিক সংবাদ দিগন্ত

অবকাশকালীন সময়ে ভ্যাকেশন জজ হিসেবে নিয়োগ পেলেন ৭২ বিচারক

সারাদেশে আদালতের অবকাশকালীন ছুটিতে জরুরি দেওয়ানি ও ফৌজদারি মামলা গ্রহণ, শুনানি ও নিষ্পত্তির জন্য ৭২ জন বিচারককে ভ্যাকেশন জজ হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আগামী ১ জুন থেকে ১৫ জুন পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন।

রোববার আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের অনুমতি ও পরামর্শ অনুযায়ী অবকাশকালীন সময়ে জরুরি মামলা নিষ্পত্তির জন্য বিভিন্ন জেলার জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ এবং বিশেষ ট্রাইব্যুনালের বিচারকদের দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন, খায়রুল হকের জামিন বহাল, আপাতত মুক্তি মিলছে না

ঢাকা জেলার—মহানগর এলাকা ছাড়া—ভ্যাকেশন জজ হিসেবে দায়িত্ব পালন করবেন জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম। অন্যদিকে ঢাকা মহানগর এলাকা, ঢাকার ১০টি বিশেষ জজ আদালত, দ্রুত বিচার ট্রাইব্যুনাল ও সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের দায়িত্ব পালন করবেন বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।

আরও পড়ুন, প্রবাসীর লাশ খণ্ডিতের ঘটনায় আদালতে হেলেনার জবানবন্দি

এ ছাড়া চট্টগ্রাম মহানগরের জন্য মহানগর দায়রা জজ মো. হাসানুল ইসলাম, খুলনা মহানগরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. আসাদুল্লাহ, রাজশাহী মহানগরে পারিবারিক আপিল আদালতের বিচারক মো. জুলফিকার উল্লাহ এবং রংপুর মহানগরে মহানগর দায়রা জজ মো. মশিউর রহমান খান দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন, নির্বাচন বর্জন ও বিক্ষোভে উত্তাল আদালতপাড়া

আইন মন্ত্রণালয় জানিয়েছে, ভ্যাকেশন জজরা জরুরি ফৌজদারি মামলা গ্রহণ ও নিষ্পত্তির পাশাপাশি জরুরি দেওয়ানি মামলার শুনানির ক্ষমতাও ভোগ করবেন। এ ছাড়া শিশু আইন, ২০১৩-এর আওতায় গঠিত শিশু আদালতের কার্যক্রম পরিচালনার দায়িত্বও তাদের ওপর ন্যস্ত থাকবে।

বিষয় : নিয়োগ বিচারক ভ্যাকেশন জজ প্রজ্ঞাপন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ১০ জুলাই ২০২৬

অবকাশকালীন সময়ে ভ্যাকেশন জজ হিসেবে নিয়োগ পেলেন ৭২ বিচারক

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

সারাদেশে আদালতের অবকাশকালীন ছুটিতে জরুরি দেওয়ানি ও ফৌজদারি মামলা গ্রহণ, শুনানি ও নিষ্পত্তির জন্য ৭২ জন বিচারককে ভ্যাকেশন জজ হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আগামী ১ জুন থেকে ১৫ জুন পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন।

রোববার আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের অনুমতি ও পরামর্শ অনুযায়ী অবকাশকালীন সময়ে জরুরি মামলা নিষ্পত্তির জন্য বিভিন্ন জেলার জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ এবং বিশেষ ট্রাইব্যুনালের বিচারকদের দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন, খায়রুল হকের জামিন বহাল, আপাতত মুক্তি মিলছে না

ঢাকা জেলার—মহানগর এলাকা ছাড়া—ভ্যাকেশন জজ হিসেবে দায়িত্ব পালন করবেন জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম। অন্যদিকে ঢাকা মহানগর এলাকা, ঢাকার ১০টি বিশেষ জজ আদালত, দ্রুত বিচার ট্রাইব্যুনাল ও সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের দায়িত্ব পালন করবেন বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।

আরও পড়ুন, প্রবাসীর লাশ খণ্ডিতের ঘটনায় আদালতে হেলেনার জবানবন্দি

এ ছাড়া চট্টগ্রাম মহানগরের জন্য মহানগর দায়রা জজ মো. হাসানুল ইসলাম, খুলনা মহানগরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. আসাদুল্লাহ, রাজশাহী মহানগরে পারিবারিক আপিল আদালতের বিচারক মো. জুলফিকার উল্লাহ এবং রংপুর মহানগরে মহানগর দায়রা জজ মো. মশিউর রহমান খান দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন, নির্বাচন বর্জন ও বিক্ষোভে উত্তাল আদালতপাড়া

আইন মন্ত্রণালয় জানিয়েছে, ভ্যাকেশন জজরা জরুরি ফৌজদারি মামলা গ্রহণ ও নিষ্পত্তির পাশাপাশি জরুরি দেওয়ানি মামলার শুনানির ক্ষমতাও ভোগ করবেন। এ ছাড়া শিশু আইন, ২০১৩-এর আওতায় গঠিত শিশু আদালতের কার্যক্রম পরিচালনার দায়িত্বও তাদের ওপর ন্যস্ত থাকবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত