দৈনিক সংবাদ দিগন্ত

খায়রুল হকের জামিন বহাল, আপাতত মুক্তি মিলছে না

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ী ও আদাবর থানার দুই হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক-কে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। তবে উচ্চ আদালত থেকে জামিন পেলেও আইনি জটিলতার কারণে আপাতত কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না ৮২ বছর বয়সী এই সাবেক প্রধান বিচারপতি।

আরও পড়ুন, প্রবাসীর লাশ খণ্ডিতের ঘটনায় আদালতে হেলেনার জবানবন্দি

জানা গেছে, অন্য একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন ঘিরে আইনি প্রক্রিয়া চলমান থাকায় তাৎক্ষণিকভাবে মুক্তি মিলছে না। বুধবার রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে চেম্বার বিচারপতি মো. রেজাউল হক ‘নো অর্ডার’ দেন। ফলে হাইকোর্টের দেওয়া জামিন আদেশ বহাল থাকে।

আরও পড়ুন, দুদকের আবেদনে হারুন অর রশীদের আয়কর নথি জব্দের নির্দেশ

খায়রুল হকের আইনজীবী মোতাহার হোসেন সাজু জানান, গত ১২ মে যাত্রাবাড়ী ও আদাবর থানার দুটি হত্যা মামলায় হাইকোর্ট জামিন দিয়েছিলেন। রাষ্ট্রপক্ষ সেই জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে গেলেও আদালত কোনো স্থগিতাদেশ দেননি। তিনি বলেন, এ নিয়ে পৃথক সাতটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন খায়রুল হক। তবে অন্য কোনো মামলায় গ্রেপ্তারি পরোয়ানা বা নতুন আইনি প্রক্রিয়া থাকায় তার কারামুক্তি এখনই হচ্ছে না।

আরও পড়ুন, মাজার হামলা মামলায় রিমান্ডে ৩ জন

এর আগে ২০২৫ সালের ২৪ জুলাই ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করা হয়। ওই দিনই যাত্রাবাড়ীতে যুবদলকর্মী হত্যার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে আরও একাধিক মামলা দায়ের করা হয়। উল্লেখ্য, তত্ত্বাবধায়ক সরকার-সংক্রান্ত রায় জালিয়াতির অভিযোগ, দুর্নীতি ও হত্যা মামলাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলার মুখোমুখি হন সাবেক এই প্রধান বিচারপতি।

বিষয় : মুক্তি জামিন খায়রুল হক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ১০ জুলাই ২০২৬

খায়রুল হকের জামিন বহাল, আপাতত মুক্তি মিলছে না

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ী ও আদাবর থানার দুই হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক-কে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। তবে উচ্চ আদালত থেকে জামিন পেলেও আইনি জটিলতার কারণে আপাতত কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না ৮২ বছর বয়সী এই সাবেক প্রধান বিচারপতি।

আরও পড়ুন, প্রবাসীর লাশ খণ্ডিতের ঘটনায় আদালতে হেলেনার জবানবন্দি

জানা গেছে, অন্য একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন ঘিরে আইনি প্রক্রিয়া চলমান থাকায় তাৎক্ষণিকভাবে মুক্তি মিলছে না। বুধবার রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে চেম্বার বিচারপতি মো. রেজাউল হক ‘নো অর্ডার’ দেন। ফলে হাইকোর্টের দেওয়া জামিন আদেশ বহাল থাকে।

আরও পড়ুন, দুদকের আবেদনে হারুন অর রশীদের আয়কর নথি জব্দের নির্দেশ

খায়রুল হকের আইনজীবী মোতাহার হোসেন সাজু জানান, গত ১২ মে যাত্রাবাড়ী ও আদাবর থানার দুটি হত্যা মামলায় হাইকোর্ট জামিন দিয়েছিলেন। রাষ্ট্রপক্ষ সেই জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে গেলেও আদালত কোনো স্থগিতাদেশ দেননি। তিনি বলেন, এ নিয়ে পৃথক সাতটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন খায়রুল হক। তবে অন্য কোনো মামলায় গ্রেপ্তারি পরোয়ানা বা নতুন আইনি প্রক্রিয়া থাকায় তার কারামুক্তি এখনই হচ্ছে না।

আরও পড়ুন, মাজার হামলা মামলায় রিমান্ডে ৩ জন

এর আগে ২০২৫ সালের ২৪ জুলাই ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করা হয়। ওই দিনই যাত্রাবাড়ীতে যুবদলকর্মী হত্যার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে আরও একাধিক মামলা দায়ের করা হয়। উল্লেখ্য, তত্ত্বাবধায়ক সরকার-সংক্রান্ত রায় জালিয়াতির অভিযোগ, দুর্নীতি ও হত্যা মামলাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলার মুখোমুখি হন সাবেক এই প্রধান বিচারপতি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত