দৈনিক সংবাদ দিগন্ত

অবকাশকালীন সময়ে ভ্যাকেশন জজ হিসেবে নিয়োগ পেলেন ৭২ বিচারক

সারাদেশে আদালতের অবকাশকালীন ছুটিতে জরুরি দেওয়ানি ও ফৌজদারি মামলা গ্রহণ, শুনানি ও নিষ্পত্তির জন্য ৭২ জন বিচারককে ভ্যাকেশন জজ হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আগামী ১ জুন থেকে ১৫ জুন পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন।রোববার আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের অনুমতি ও পরামর্শ অনুযায়ী অবকাশকালীন সময়ে জরুরি মামলা নিষ্পত্তির জন্য বিভিন্ন জেলার জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ এবং বিশেষ ট্রাইব্যুনালের বিচারকদের দায়িত্ব দেওয়া হয়েছে।আরও পড়ুন, খায়রুল হকের জামিন বহাল, আপাতত মুক্তি মিলছে নাঢাকা জেলার—মহানগর এলাকা ছাড়া—ভ্যাকেশন জজ হিসেবে দায়িত্ব পালন করবেন জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম। অন্যদিকে ঢাকা মহানগর এলাকা, ঢাকার ১০টি বিশেষ জজ আদালত, দ্রুত বিচার ট্রাইব্যুনাল ও সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের দায়িত্ব পালন করবেন বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।আরও পড়ুন, প্রবাসীর লাশ খণ্ডিতের ঘটনায় আদালতে হেলেনার জবানবন্দিএ ছাড়া চট্টগ্রাম মহানগরের জন্য মহানগর দায়রা জজ মো. হাসানুল ইসলাম, খুলনা মহানগরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. আসাদুল্লাহ, রাজশাহী মহানগরে পারিবারিক আপিল আদালতের বিচারক মো. জুলফিকার উল্লাহ এবং রংপুর মহানগরে মহানগর দায়রা জজ মো. মশিউর রহমান খান দায়িত্ব পালন করবেন।আরও পড়ুন, নির্বাচন বর্জন ও বিক্ষোভে উত্তাল আদালতপাড়াআইন মন্ত্রণালয় জানিয়েছে, ভ্যাকেশন জজরা জরুরি ফৌজদারি মামলা গ্রহণ ও নিষ্পত্তির পাশাপাশি জরুরি দেওয়ানি মামলার শুনানির ক্ষমতাও ভোগ করবেন। এ ছাড়া শিশু আইন, ২০১৩-এর আওতায় গঠিত শিশু আদালতের কার্যক্রম পরিচালনার দায়িত্বও তাদের ওপর ন্যস্ত থাকবে।

অবকাশকালীন সময়ে ভ্যাকেশন জজ হিসেবে নিয়োগ পেলেন ৭২ বিচারক