দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত দুই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

অসদাচরণ ও ‘পলায়ন’-এর অভিযোগে পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের বরখাস্তের আদেশ জারি করা হয়।বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন ঢাকা মহানগর পুলিশের সাবেক যুগ্ম পুলিশ কমিশনার ট্রাফিক-দক্ষিণ এস এম মেহেদী হাসান এবং গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২-এর সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. রহমত উল্লাহ চৌধুরী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।প্রজ্ঞাপন অনুযায়ী, এস এম মেহেদী হাসান ২০২৪ সালের ৬ আগস্ট থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তার স্থায়ী ও বর্তমান ঠিকানা এবং ই-মেইলে নোটিশ দেওয়া হলেও তিনি কর্মস্থলে যোগ দেননি। পরে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয় এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি কোনো জবাব দেননি।অভিযোগ তদন্তে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ‘পলায়ন’-এর অভিযোগ প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়। দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশেরও জবাব দেননি তিনি। পরে চাকরি থেকে বরখাস্তকরণসূচক গুরুদণ্ডের বিষয়ে সরকারি কর্মকমিশনের পরামর্শ নেওয়া হয়। 

আরও  পড়ুন, তারেক রহমানের নিউইয়র্ক সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

কমিশনও এ ধরনের শাস্তি দেওয়ার পক্ষে মত দেয়। এরপর ২০২৪ সালের ৬ আগস্ট থেকে তাকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর করা হয়।অন্যদিকে মো. রহমত উল্লাহ চৌধুরী গাজীপুরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২-এ কর্মরত থাকা অবস্থায় ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি চিকিৎসকের পরামর্শে দুই মাসের বিশ্রামে যান। ১১ এপ্রিল কর্মস্থলে যোগদানের কথা থাকলেও তিনি আর যোগ দেননি। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা এবং একাধিকবার নোটিশ দেওয়া হলেও তার অবস্থান নিশ্চিত হওয়া যায়নি।প্রজ্ঞাপনে বলা হয়, তিনি ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তদন্তে তার বিরুদ্ধে অসদাচরণ ও ‘পলায়ন’-এর অভিযোগ প্রমাণিত হয়। দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশেরও তিনি কোনো জবাব দেননি।পরে তার বিরুদ্ধে চাকরি থেকে বরখাস্তকরণসূচক গুরুদণ্ড দেওয়ার বিষয়ে সরকারি কর্মকমিশনের পরামর্শ নেওয়া হয়। কমিশনের পরামর্শের পর বিধি অনুযায়ী ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি থেকে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

বিষয় : প্রজ্ঞাপন অনুপস্থিত পুলিশ কর্মকর্তা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত দুই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x