রাঙ্গামাটিতে সাজেদুল হক নামে এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ জুন) দিবাগত রাতে জেলা শহরের তবলছড়ি পোস্ট অফিস কলোনির একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত সাজেদুল হক রাঙ্গামাটি সদর পুলিশ ফাঁড়িতে কর্মরত উপ-সহকারী পরিদর্শক (এএসআই) ছিলেন।রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।আরও পড়ুন ,সাবেক ওসিসহ ১২০ জনের বিরুদ্ধে মামলা, পাকুন্দিয়ার ঘটনায় উত্তাপপুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে বিস্তারিত তদন্ত করা হচ্ছে।ঘটনার খবর পেয়ে রাঙ্গামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন।পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।