দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১১ মে ২০২৬

পুলিশ হবে জনবান্ধব বাহিনী, পেশাদারিত্বে কোনো আপস নয় : প্রধানমন্ত্রী

পুলিশের প্রতি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী

জাতীয় পুলিশ সপ্তাহ–২০২৬ উপলক্ষে পুলিশের প্রতি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, সরকার একটি নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে কাজ করছে।তিনি বলেন, “আমরা সমৃদ্ধ, স্বনির্ভর, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়তে চাই।”প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ পুলিশকে এমনভাবে গড়ে তুলতে হবে, যা হবে সত্যিকার অর্থে জনবান্ধব। তার মতে, পুলিশ প্রশাসন হলো সরকারের আয়না।তিনি নির্দেশ দেন, দুর্নীতি ও সন্ত্রাসের ঘটনায় ব্যক্তির পরিচয় নয়, বরং অপরাধকে গুরুত্ব দিয়ে ব্যবস্থা নিতে হবে।

আরও  পড়ুন , হাইকোর্টের দেওয়া জামিন বহাল, ব্যারিস্টার সুমনকে স্বস্তি আপিল বিভাগে

পেশাদারিত্বের বিষয়ে কোনো ধরনের আপস না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, পুলিশ সদস্যদের বহুমুখী দক্ষতা অর্জন করতে হবে এবং যেকোনো পরিস্থিতিতে দায়িত্ব পালনের মানসিকতা থাকতে হবে।তিনি আরও বলেন, নিয়োগ, বদলি ও পদোন্নতির ক্ষেত্রে সততা, মেধা ও দক্ষতা হবে মূল ভিত্তি।প্রধানমন্ত্রী উল্লেখ করেন, জনগণের কাছে সরকারের ভাবমূর্তি অনেকাংশে নির্ভর করে পুলিশের ভূমিকার ওপর।সভায় তিনি জুলাই সনদ–এর পূর্ণ বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আরও পড়ুন , মাদক-চাঁদাবাজের গডফাদারদের তালিকা প্রভাবশালীদের দিকেই যাচ্ছে : এডিসি জুয়েল

বিষয় : গুরুত্বপূর্ণ পুলিশ কর্মকর্তা জনবান্ধ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৮ জুলাই ২০২৬

পুলিশ হবে জনবান্ধব বাহিনী, পেশাদারিত্বে কোনো আপস নয় : প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

জাতীয় পুলিশ সপ্তাহ–২০২৬ উপলক্ষে পুলিশের প্রতি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, সরকার একটি নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে কাজ করছে।তিনি বলেন, “আমরা সমৃদ্ধ, স্বনির্ভর, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়তে চাই।”প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ পুলিশকে এমনভাবে গড়ে তুলতে হবে, যা হবে সত্যিকার অর্থে জনবান্ধব। তার মতে, পুলিশ প্রশাসন হলো সরকারের আয়না।তিনি নির্দেশ দেন, দুর্নীতি ও সন্ত্রাসের ঘটনায় ব্যক্তির পরিচয় নয়, বরং অপরাধকে গুরুত্ব দিয়ে ব্যবস্থা নিতে হবে।

আরও  পড়ুন , হাইকোর্টের দেওয়া জামিন বহাল, ব্যারিস্টার সুমনকে স্বস্তি আপিল বিভাগে

পেশাদারিত্বের বিষয়ে কোনো ধরনের আপস না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, পুলিশ সদস্যদের বহুমুখী দক্ষতা অর্জন করতে হবে এবং যেকোনো পরিস্থিতিতে দায়িত্ব পালনের মানসিকতা থাকতে হবে।তিনি আরও বলেন, নিয়োগ, বদলি ও পদোন্নতির ক্ষেত্রে সততা, মেধা ও দক্ষতা হবে মূল ভিত্তি।প্রধানমন্ত্রী উল্লেখ করেন, জনগণের কাছে সরকারের ভাবমূর্তি অনেকাংশে নির্ভর করে পুলিশের ভূমিকার ওপর।সভায় তিনি জুলাই সনদ–এর পূর্ণ বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আরও পড়ুন , মাদক-চাঁদাবাজের গডফাদারদের তালিকা প্রভাবশালীদের দিকেই যাচ্ছে : এডিসি জুয়েল

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত