দৈনিক সংবাদ দিগন্ত

জীবনসঙ্গীকে হতে হবে ভালো মানুষ ও সেরা বন্ধু: মিমি

টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী।

বিয়ের জন্য কেমন পাত্র পছন্দ? জীবনসঙ্গীর মধ্যে কী কী গুণ থাকা চাই? এমন প্রশ্নের উত্তরে নিজের মনের কথা জানিয়েছেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। তার চাওয়া, জীবনসঙ্গী হতে হবে ভালো মানুষ, হতে হবে সবচেয়ে ভালো বন্ধু। পাশাপাশি তার সন্তানদেরও মন থেকে ভালোবাসতে হবে।দুর্গাপূজা উপলক্ষে মুক্তির অপেক্ষায় থাকা নতুন সিনেমা ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন মিমি। ছবির প্রচারণার ফাঁকে ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে বিয়ের প্রসঙ্গেও নিজের ভাবনা তুলে ধরেন এই অভিনেত্রী।জীবনসঙ্গী কেমন হওয়া উচিত এমন প্রশ্নে মিমি বলেন, পাত্রকে ভালো মানুষ হতে হবে। তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে হবে। হতে হবে হাসিখুশি ও ভ্রমণপ্রিয়। কারণ, নিজেও ঘুরতে ভালোবাসেন তিনি। তাই জীবনসঙ্গীর মধ্যেও ভ্রমণের প্রতি আগ্রহ দেখতে চান।তবে এসব গুণের বাইরেও মিমির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তার সন্তানদের ভালোবাসতে হবে। জীবনসঙ্গী নির্বাচনে সন্তানদের প্রতি ভালোবাসা ও আন্তরিকতাকেই বিশেষ গুরুত্ব দিচ্ছেন অভিনেত্রী।

আরও পড়ুন, নানা পাটেকারের বর্ণাঢ্য জীবন ও কর্মের নানা অজানা অধ্যায়

নিজের বিয়ে নিয়ে অবশ্য খুব একটা তাড়াহুড়ো নেই মিমির। বরং অন্যের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে বেশি ভালো লাগে তার। মজার ছলে অভিনেত্রী জানান, অন্যের বিয়ের দাওয়াতে যেতে তার বেশ ভালো লাগে। আর বিয়ের মেন্যুতে নিরামিষ খাবারের আয়োজন বেশি থাকলে তো কথাই নেই!নিজের বিয়ে নিয়ে ভাবছেন কি না, এমন প্রসঙ্গে মিমির বক্তব্য, যখন বিয়ে হবে, তখন তা নিয়ে ভাববেন। অর্থাৎ আপাতত বিয়ে নিয়ে কোনো তাড়াহুড়ো করতে চান না তিনি।এদিকে মিমি অভিনীত ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ সিনেমাটি এবারের দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবিতে সুমিত্রা চরিত্রে অভিনয় করেছেন তিনি। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে এটি মিমির প্রথম কাজ। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়।নতুন সিনেমার প্রচারণার পাশাপাশি জীবনসঙ্গী নিয়ে মিমির খোলামেলা বক্তব্যও এখন আলোচনায়। তার কথায় স্পষ্ট, বিয়ের চেয়ে সম্পর্কের আন্তরিকতা, বন্ধুত্ব এবং সন্তানদের প্রতি ভালোবাসাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।

বিষয় : অভিনেত্রী জীবনসঙ্গী বিয়ের জন্য

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

জীবনসঙ্গীকে হতে হবে ভালো মানুষ ও সেরা বন্ধু: মিমি

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x