দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

অবশেষে নবম পে স্কেলের গেজেট, রোববার জারি হতে পারে প্রজ্ঞাপন

অবশেষে নবম পে স্কেলের গেজেট

অবশেষে নবম জাতীয় পে স্কেল-২০২৬-এর গেজেট প্রকাশের অপেক্ষা শেষ হতে যাচ্ছে। আগামী রোববার, ৬ সেপ্টেম্বর নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি হতে পারে।এরই মধ্যে নবম পে স্কেলের খসড়া বাংলাদেশ সরকারি মুদ্রণালয়—বিজি প্রেসে পাঠানো হয়েছে। এখন প্রজ্ঞাপন প্রকাশের আগে কয়েকটি আনুষ্ঠানিক ধাপ সম্পন্ন করার কাজ চলছে।সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিজি প্রেসে খসড়া পাঠানোর মধ্য দিয়ে প্রজ্ঞাপন প্রকাশের প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। আইন মন্ত্রণালয়ের ভেটিং এবং এসআরও নম্বর পাওয়ার পরই চূড়ান্ত হবে নবম জাতীয় পে স্কেল-২০২৬-এর গেজেট।গত সোমবার মন্ত্রিসভায় নবম জাতীয় পে স্কেল অনুমোদন দেওয়া হয়। এর মধ্য দিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো চালুর ক্ষেত্রে নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

আরও  পড়ুন, নেপালের বন্যা-ভূমিধসে ত্রাণ সহায়তায় বাংলাদেশ দিচ্ছে ১০ লাখ ডলার

প্রজ্ঞাপন জারি হলে নতুন বেতন কাঠামোর বিস্তারিত বিধান স্পষ্ট হবে। এরপর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে নতুন কাঠামো অনুযায়ী বেতন নির্ধারণ, বিভিন্ন ভাতা সমন্বয় এবং বাস্তবায়নসংক্রান্ত প্রশাসনিক কার্যক্রম এগিয়ে নিতে হবে।এর আগে সাবেক মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন প্রকাশের কথা জানিয়েছিলেন। তবে প্রজ্ঞাপন জারির আগে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা বেশি সময় লাগছে।ফলে বৃহস্পতিবারের পরিবর্তে আগামী রোববার, ৬ সেপ্টেম্বরকে নতুন সম্ভাব্য তারিখ হিসেবে ধরা হচ্ছে। প্রজ্ঞাপন প্রকাশ হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাঠামোয় আনুষ্ঠানিকভাবে শুরু হবে নতুন অধ্যায়।

বিষয় : প্রজ্ঞাপন প্রকাশ পে স্কেল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

অবশেষে নবম পে স্কেলের গেজেট, রোববার জারি হতে পারে প্রজ্ঞাপন

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

অবশেষে নবম জাতীয় পে স্কেল-২০২৬-এর গেজেট প্রকাশের অপেক্ষা শেষ হতে যাচ্ছে। আগামী রোববার, ৬ সেপ্টেম্বর নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি হতে পারে।এরই মধ্যে নবম পে স্কেলের খসড়া বাংলাদেশ সরকারি মুদ্রণালয়—বিজি প্রেসে পাঠানো হয়েছে। এখন প্রজ্ঞাপন প্রকাশের আগে কয়েকটি আনুষ্ঠানিক ধাপ সম্পন্ন করার কাজ চলছে।সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিজি প্রেসে খসড়া পাঠানোর মধ্য দিয়ে প্রজ্ঞাপন প্রকাশের প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। আইন মন্ত্রণালয়ের ভেটিং এবং এসআরও নম্বর পাওয়ার পরই চূড়ান্ত হবে নবম জাতীয় পে স্কেল-২০২৬-এর গেজেট।গত সোমবার মন্ত্রিসভায় নবম জাতীয় পে স্কেল অনুমোদন দেওয়া হয়। এর মধ্য দিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো চালুর ক্ষেত্রে নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

আরও  পড়ুন, নেপালের বন্যা-ভূমিধসে ত্রাণ সহায়তায় বাংলাদেশ দিচ্ছে ১০ লাখ ডলার

প্রজ্ঞাপন জারি হলে নতুন বেতন কাঠামোর বিস্তারিত বিধান স্পষ্ট হবে। এরপর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে নতুন কাঠামো অনুযায়ী বেতন নির্ধারণ, বিভিন্ন ভাতা সমন্বয় এবং বাস্তবায়নসংক্রান্ত প্রশাসনিক কার্যক্রম এগিয়ে নিতে হবে।এর আগে সাবেক মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন প্রকাশের কথা জানিয়েছিলেন। তবে প্রজ্ঞাপন জারির আগে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা বেশি সময় লাগছে।ফলে বৃহস্পতিবারের পরিবর্তে আগামী রোববার, ৬ সেপ্টেম্বরকে নতুন সম্ভাব্য তারিখ হিসেবে ধরা হচ্ছে। প্রজ্ঞাপন প্রকাশ হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাঠামোয় আনুষ্ঠানিকভাবে শুরু হবে নতুন অধ্যায়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত