দৈনিক সংবাদ দিগন্ত

নির্বাচন বর্জন ও বিক্ষোভে উত্তাল আদালতপাড়া

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে আদালতপাড়ায় উত্তেজনা ও বিক্ষোভের ঘটনা ঘটেছে। অংশগ্রহণের সুযোগ না পাওয়ার অভিযোগ তুলে প্রতিবাদী কর্মসূচি পালন করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ–সমর্থক আইনজীবীরা।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে চট্টগ্রাম আদালত এলাকার শাপলা ভবনের প্রবেশমুখে বসে তারা প্রতিবাদ জানান। এ সময় পাশের ভবনে চলছিল সমিতির ভোটগ্রহণ কার্যক্রম। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন আইনজীবী সিঁড়িতে বসে প্রতিবাদী গান পরিবেশন করছেন। সেখানে তারা ‘ভোট ডাকাত, ভোট চোর’ শিরোনামের একটি স্লোগানধর্মী গান পরিবেশন করেন।

আরও পড়ুন, রামিসার দরজার সামনে পড়ে থাকা ছোট্ট স্যান্ডেল, কাঁদছে পল্লবী

একইসঙ্গে দিনভর আদালত প্রাঙ্গণে বিক্ষোভও করেন তারা। এর আগের দিন বুধবারও নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে কালো পতাকা প্রদর্শন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন আওয়ামীপন্থী আইনজীবীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, নির্বাচন প্রক্রিয়া একতরফাভাবে পরিচালিত হয়েছে। তাদের দাবি, অনুগত ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন গঠন করে একটি নির্দিষ্ট পক্ষকে সুবিধা দেওয়া হয়েছে। মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময়ও বাধার মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ করেন তারা।

আরও পড়ুন, খায়রুল হকের জামিন বহাল, আপাতত মুক্তি মিলছে না

এ বিষয়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি–এর নির্বাচন প্রক্রিয়া নিয়ে পক্ষগুলোর মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। আওয়ামীপন্থী আইনজীবীদের সাবেক নেতা ও সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ অভিযোগ করে বলেন, সমিতির ইতিহাসে এমন ভোটবিহীন বা একতরফা কমিটি গঠনের নজির নেই। তিনি দাবি করেন, নির্বাচন প্রক্রিয়ায় বড় অংশের আইনজীবী বর্জন করেছেন।

আরও পড়ুন, দুদকের আবেদনে হারুন অর রশীদের আয়কর নথি জব্দের নির্দেশ

অন্যদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম–এর পক্ষ থেকে বলা হয়েছে, রাজনৈতিক পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট একটি দলের সমর্থিত আইনজীবীদের নির্বাচনে অংশগ্রহণের পরিবেশ ছিল না। সব মিলিয়ে নির্বাচন ঘিরে আদালতপাড়ায় দুই পক্ষের অবস্থান ও পাল্টাপাল্টি অভিযোগে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।

বিষয় : নির্বাচন চট্টগ্রাম বিক্ষোভ আদালতপাড়া

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ১০ জুলাই ২০২৬

নির্বাচন বর্জন ও বিক্ষোভে উত্তাল আদালতপাড়া

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত