রাজধানীর গুলশান সোসাইটির ১২তম কার্যনির্বাহী কমিটির নির্বাচনে জোন-৩ এর চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার কামরুন মাহমুদ দীপা। শুক্রবার তার আইনি সহায়তাকারী প্রতিষ্ঠান রহমান ল’ অ্যাসোসিয়েটস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। জানা গেছে, ব্যারিস্টার ওমর সাদাতের নেতৃত্বাধীন ‘ভালোবাসার গুলশান’ প্যানেল থেকে তিনি নির্বাচনে অংশ নেন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন।
শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। পরে ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব উলভারহ্যামটন থেকে এলএলবিতে অনার্স এবং গ্রেইস ইন থেকে ব্যারিস্টারি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি সুপ্রিম কোর্টের একজন সুপরিচিত আইনজীবী এবং রহমান ল’ অ্যাসোসিয়েটসের পার্টনার হিসেবে দায়িত্ব পালন করছেন।
আরও পড়ুন, বৈধ কাগজ থাকা সত্ত্বেও ওমরায় যেতে বাধা দেওয়ায় হাইকোর্টে ক্ষতিপূরণ দাবি
আইন পেশার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডের সঙ্গেও সক্রিয়ভাবে জড়িত ব্যারিস্টার দীপা। তিনি জেড এন আর এফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সের ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি, জুবায়দুর রহমান অ্যান্ড নার্গিস রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি এবং বরিশালের জেড এস টি স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য। এছাড়াও জোহরা সামাদ ট্রাস্ট এবং এমবিএসআই মেমোরিয়াল ট্রাস্ট ঢাকা’র সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
আরও পড়ুন, ডিজিএফআই সাবেক পরিচালক আফজাল নাছেরের ৪ দিনের রিমান্ড
ব্যক্তিগত জীবনে তার স্বামী ব্যারিস্টার শফিকুর রহমান রাতুলও সুপ্রিম কোর্টের আইনজীবী এবং একই বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে দায়িত্বে রয়েছেন। নতুন দায়িত্বে গুলশানের নাগরিক সেবা ও উন্নয়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।
বিষয় : গুলশান ব্যারিস্টার কামরুন মাহমুদ দীপা

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন