দৈনিক সংবাদ দিগন্ত

বৈধ কাগজ থাকা সত্ত্বেও ওমরায় যেতে বাধা দেওয়ায় হাইকোর্টে ক্ষতিপূরণ দাবি

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ পবিত্র ওমরায় যেতে বাধা দেওয়ার অভিযোগে এক কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করেছেন নারায়ণগঞ্জের বাসিন্দা ফাতেমা বেগম। বৃহস্পতিবার তার পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান রিটটি দায়ের করেন। এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রধান এবং বিমানবন্দরের ইমিগ্রেশন ওসিকে বিবাদী করা হয়েছে।

আরও পড়ুন, শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী মামলায় অভিযোগ গঠনের আদেশ ৫ মে

রিট পিটিশনে বলা হয়েছে, সংবিধানের ৩৬ ও ৪১ অনুচ্ছেদ অনুযায়ী নাগরিকের চলাফেরা ও ধর্মচর্চার অধিকার মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত। ফাতেমা বেগম পবিত্র মক্কা ও মদিনা জিয়ারতের উদ্দেশ্যে ওমরাহ পালনে বিমানবন্দরে উপস্থিত হন। তবে বৈধ পাসপোর্ট ও ভিসা থাকা সত্ত্বেও কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই তাকে বিমানে উঠতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। এতে তিনি মানসিক ও আধ্যাত্মিকভাবে মারাত্মক ক্ষতির শিকার হয়েছেন বলে রিটে উল্লেখ করা হয়।

আরও পড়ুন, ডিজিএফআই সাবেক পরিচালক আফজাল নাছেরের ৪ দিনের রিমান্ড

রিটে বলা হয়েছে, এ ঘটনা একটি সাংবিধানিক দায়বদ্ধতা তৈরি করেছে। তাই ক্ষতিপূরণ হিসেবে এক কোটি টাকা এবং অন্তর্বর্তীকালীন হিসেবে ১০ লাখ টাকা প্রদানের নির্দেশনা চাওয়া হয়েছে। আইনজীবী জানিয়েছেন, রিটটি শিগগিরই হাইকোর্টের দ্বৈত বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হবে।

বিষয় : বিমানবন্দর রিট ক্ষতিপূরণ বাধা ওমরা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

বৈধ কাগজ থাকা সত্ত্বেও ওমরায় যেতে বাধা দেওয়ায় হাইকোর্টে ক্ষতিপূরণ দাবি

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ পবিত্র ওমরায় যেতে বাধা দেওয়ার অভিযোগে এক কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করেছেন নারায়ণগঞ্জের বাসিন্দা ফাতেমা বেগম। বৃহস্পতিবার তার পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান রিটটি দায়ের করেন। এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রধান এবং বিমানবন্দরের ইমিগ্রেশন ওসিকে বিবাদী করা হয়েছে।

আরও পড়ুন, শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী মামলায় অভিযোগ গঠনের আদেশ ৫ মে

রিট পিটিশনে বলা হয়েছে, সংবিধানের ৩৬ ও ৪১ অনুচ্ছেদ অনুযায়ী নাগরিকের চলাফেরা ও ধর্মচর্চার অধিকার মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত। ফাতেমা বেগম পবিত্র মক্কা ও মদিনা জিয়ারতের উদ্দেশ্যে ওমরাহ পালনে বিমানবন্দরে উপস্থিত হন। তবে বৈধ পাসপোর্ট ও ভিসা থাকা সত্ত্বেও কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই তাকে বিমানে উঠতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। এতে তিনি মানসিক ও আধ্যাত্মিকভাবে মারাত্মক ক্ষতির শিকার হয়েছেন বলে রিটে উল্লেখ করা হয়।

আরও পড়ুন, ডিজিএফআই সাবেক পরিচালক আফজাল নাছেরের ৪ দিনের রিমান্ড

রিটে বলা হয়েছে, এ ঘটনা একটি সাংবিধানিক দায়বদ্ধতা তৈরি করেছে। তাই ক্ষতিপূরণ হিসেবে এক কোটি টাকা এবং অন্তর্বর্তীকালীন হিসেবে ১০ লাখ টাকা প্রদানের নির্দেশনা চাওয়া হয়েছে। আইনজীবী জানিয়েছেন, রিটটি শিগগিরই হাইকোর্টের দ্বৈত বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত