দৈনিক সংবাদ দিগন্ত

শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী মামলায় অভিযোগ গঠনের আদেশ ৫ মে

চব্বিশের গণ-আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বৃহস্পতিবার অভিযোগ থেকে আসামিদের অব্যাহতির আবেদনের শুনানি শেষ হলে ট্রাইব্যুনাল আগামী ৫ মে আদেশের দিন নির্ধারণ করেন।

আরও পড়ুন, জ্বালানি সাশ্রয়ে সুপ্রিম কোর্টের সময়সূচি পরিবর্তন

মামলায় নারায়ণগঞ্জে এক শিশুসহ ১০ জনকে হত্যা এবং আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগ আনা হয়েছে। এই মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমান, অয়নের শ্যালক মিনহাজ উদ্দিন আহমেদ ভিকিসহ মোট ১২ জন। তারা সবাই বর্তমানে পলাতক রয়েছেন।

আরও পড়ুন, হাইকোর্টে বিচারকাজ থেকে বিরত বিচারপতি আব্দুল মান্নান

শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেন, রাজনৈতিক কারণে তাদের আসামি করা হয়েছে এবং অভিযোগ প্রমাণে প্রসিকিউশন ব্যর্থ হয়েছে। তবে প্রসিকিউশন পক্ষের আইনজীবী গাজী মোনাওয়ার হুসাইন তামীম বলেন, আসামিরা পরিকল্পিতভাবে যোগসাজশ করে অপরাধ করেছেন এবং এর শক্ত প্রমাণ তাদের হাতে রয়েছে। ট্রাইব্যুনাল এর আগে গত ১৯ এপ্রিল অভিযোগ গঠনের শুনানি শেষ করে। ৫ মে এই মামলার ভবিষ্যৎ দিক নির্ধারণে গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচিত হচ্ছে।

বিষয় : মামলা ৫ মে শামীম ওসমান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী মামলায় অভিযোগ গঠনের আদেশ ৫ মে

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

চব্বিশের গণ-আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বৃহস্পতিবার অভিযোগ থেকে আসামিদের অব্যাহতির আবেদনের শুনানি শেষ হলে ট্রাইব্যুনাল আগামী ৫ মে আদেশের দিন নির্ধারণ করেন।

আরও পড়ুন, জ্বালানি সাশ্রয়ে সুপ্রিম কোর্টের সময়সূচি পরিবর্তন

মামলায় নারায়ণগঞ্জে এক শিশুসহ ১০ জনকে হত্যা এবং আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগ আনা হয়েছে। এই মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমান, অয়নের শ্যালক মিনহাজ উদ্দিন আহমেদ ভিকিসহ মোট ১২ জন। তারা সবাই বর্তমানে পলাতক রয়েছেন।

আরও পড়ুন, হাইকোর্টে বিচারকাজ থেকে বিরত বিচারপতি আব্দুল মান্নান

শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেন, রাজনৈতিক কারণে তাদের আসামি করা হয়েছে এবং অভিযোগ প্রমাণে প্রসিকিউশন ব্যর্থ হয়েছে। তবে প্রসিকিউশন পক্ষের আইনজীবী গাজী মোনাওয়ার হুসাইন তামীম বলেন, আসামিরা পরিকল্পিতভাবে যোগসাজশ করে অপরাধ করেছেন এবং এর শক্ত প্রমাণ তাদের হাতে রয়েছে। ট্রাইব্যুনাল এর আগে গত ১৯ এপ্রিল অভিযোগ গঠনের শুনানি শেষ করে। ৫ মে এই মামলার ভবিষ্যৎ দিক নির্ধারণে গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচিত হচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত