দৈনিক সংবাদ দিগন্ত

হাইকোর্টে বিচারকাজ থেকে বিরত বিচারপতি আব্দুল মান্নান

অসদাচরণমূলক কর্মকাণ্ডের অভিযোগ সামনে আসায় হাইকোর্টের বিচারপতি মো. আব্দুল মান্নান-কে বিচারকাজ থেকে বিরত রাখা হয়েছে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নিয়মিত বিচারকাজ পরিচালনার জন্য প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী সম্প্রতি ৬৩টি বেঞ্চ গঠন করেন। এর মধ্যে ৩৪টি দ্বৈত ও ২৯টি একক বেঞ্চ থাকলেও বিচারপতি আব্দুল মান্নানের নাম কোনো বেঞ্চে রাখা হয়নি। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করা হলেও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন, ভার্চুয়াল কোর্ট বাতিলের দাবিতে আইনজীবীদের বিক্ষোভ

তবে সুপ্রিম কোর্ট সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বিচারপতি আব্দুল মান্নানকে একটি সংগঠনের অনুষ্ঠানে অসৌজন্যমূলক আচরণ করতে দেখা যায়। ভিডিওটি প্রধান বিচারপতির নজরে আসার পর তাকে বেঞ্চ থেকে সরিয়ে দেওয়া হয় বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছিল গত ৩ এপ্রিল কুমিল্লার একটি মেডিক্যাল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত অ্যাপেক্স বাংলাদেশের পরিচালনা পর্ষদ নির্বাচনে। সেখানে বিচারপতি আব্দুল মান্নান উপস্থিত হলে একপর্যায়ে তিনি সমবেতদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং চিৎকার করতে দেখা যায়। পরে পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ তাকে নিরাপদে স্থান ত্যাগে সহায়তা করে।

আরও পড়ুন, জ্বালানি সাশ্রয়ে সুপ্রিম কোর্টের সময়সূচি পরিবর্তন

এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। সুপ্রিম কোর্টের একাধিক জ্যেষ্ঠ আইনজীবী বলেন, বিচারপতিদের এমন আচরণ বিচার বিভাগের মর্যাদা ক্ষুণ্ণ করে এবং জনমনে আস্থার সংকট তৈরি করতে পারে। ঝিনাইদহের বাসিন্দা মো. আব্দুল মান্নান ১৩তম বিসিএসের মাধ্যমে ১৯৯৪ সালে সহকারী বিচারক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে ২০২৪ সালের ৯ অক্টোবর অন্তর্বর্তী সরকারের সময় তিনি হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান এবং পরবর্তীতে তার নিয়োগ স্থায়ী করা হয়।

বিষয় : বিচারপতি হাইকোর্ট আব্দুল মান্নান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

হাইকোর্টে বিচারকাজ থেকে বিরত বিচারপতি আব্দুল মান্নান

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

অসদাচরণমূলক কর্মকাণ্ডের অভিযোগ সামনে আসায় হাইকোর্টের বিচারপতি মো. আব্দুল মান্নান-কে বিচারকাজ থেকে বিরত রাখা হয়েছে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নিয়মিত বিচারকাজ পরিচালনার জন্য প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী সম্প্রতি ৬৩টি বেঞ্চ গঠন করেন। এর মধ্যে ৩৪টি দ্বৈত ও ২৯টি একক বেঞ্চ থাকলেও বিচারপতি আব্দুল মান্নানের নাম কোনো বেঞ্চে রাখা হয়নি। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করা হলেও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন, ভার্চুয়াল কোর্ট বাতিলের দাবিতে আইনজীবীদের বিক্ষোভ

তবে সুপ্রিম কোর্ট সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বিচারপতি আব্দুল মান্নানকে একটি সংগঠনের অনুষ্ঠানে অসৌজন্যমূলক আচরণ করতে দেখা যায়। ভিডিওটি প্রধান বিচারপতির নজরে আসার পর তাকে বেঞ্চ থেকে সরিয়ে দেওয়া হয় বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছিল গত ৩ এপ্রিল কুমিল্লার একটি মেডিক্যাল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত অ্যাপেক্স বাংলাদেশের পরিচালনা পর্ষদ নির্বাচনে। সেখানে বিচারপতি আব্দুল মান্নান উপস্থিত হলে একপর্যায়ে তিনি সমবেতদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং চিৎকার করতে দেখা যায়। পরে পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ তাকে নিরাপদে স্থান ত্যাগে সহায়তা করে।

আরও পড়ুন, জ্বালানি সাশ্রয়ে সুপ্রিম কোর্টের সময়সূচি পরিবর্তন

এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। সুপ্রিম কোর্টের একাধিক জ্যেষ্ঠ আইনজীবী বলেন, বিচারপতিদের এমন আচরণ বিচার বিভাগের মর্যাদা ক্ষুণ্ণ করে এবং জনমনে আস্থার সংকট তৈরি করতে পারে। ঝিনাইদহের বাসিন্দা মো. আব্দুল মান্নান ১৩তম বিসিএসের মাধ্যমে ১৯৯৪ সালে সহকারী বিচারক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে ২০২৪ সালের ৯ অক্টোবর অন্তর্বর্তী সরকারের সময় তিনি হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান এবং পরবর্তীতে তার নিয়োগ স্থায়ী করা হয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত