ঘোড়ার মাংসের অবৈধ বাণিজ্য বন্ধ ও নিয়ন্ত্রণের দাবিতে হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের করা হয়েছে। এ রিটে যুক্ত হয়েছেন অভিনেত্রী ও প্রাণীকল্যাণকর্মী জয়া আহসানসহ তিনটি পক্ষ।সোমবার এই রিট করেন বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন, এ কে খান হেলথকেয়ার ট্রাস্ট এবং জয়া আহসান।রিটে বলা হয়েছে, অসুস্থ প্রাণীর মাংস প্রতারণামূলকভাবে বাজারজাত করা হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার অনুরোধ করা হলেও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হতে বাধ্য হয়েছেন রিটকারীরা।আরও পড়ুন , নতুন রূপে রাশমিকারিটে গাজীপুরে উন্মোচিত ঘোড়ার মাংস বাণিজ্য নিয়ে সময়সীমাবদ্ধ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে।এছাড়া ৬০ দিনের মধ্যে এ ধরনের কার্যক্রম বন্ধে জাতীয় নির্দেশিকা প্রণয়ন, অসুস্থ ও বাজেয়াপ্ত ঘোড়ার নিলাম বন্ধ এবং উদ্ধার করা প্রাণীদের জন্য পুনর্বাসন কেন্দ্র গঠনের নির্দেশনাও চাওয়া হয়েছে।রিটে অভিযোগ করা হয়েছে, কিছু অসাধু চক্র ঘোড়ার মাংস গরুর মাংস হিসেবে বিক্রি করে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করছে।এর আগে প্রশাসন মোবাইল কোর্টের মাধ্যমে গাজীপুরে ঘোড়ার মাংস বিক্রি নিষিদ্ধ ঘোষণা করলেও, স্থায়ী সমাধান না হওয়ায় এ বিষয়ে আবারও আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।আরও পড়ুন , ফেসবুক পোস্টে ইঙ্গিতপূর্ণ মন্তব্য, নতুন করে বিতর্কে মারিয়া মিম