দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

জ্বালানি মূল্যবৃদ্ধিতেও উৎপাদন কমেনি: শিল্পমন্ত্রীর দাবি

পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

জ্বালানি তেলের দাম বাড়লেও দেশের শিল্পকারখানার উৎপাদন ও রপ্তানিতে বড় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি বলে দাবি করেছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরশনিবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় জেলা প্রশাসন আয়োজিত পাঁচ দিনব্যাপী বহুমুখী পাট পণ্য মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।মন্ত্রী জানান, সরকার বিদ্যুৎ উৎপাদনের পর সবচেয়ে বেশি গুরুত্ব দেয় শিল্পকারখানাকে। বর্তমান জ্বালানি সংকটের মধ্যেও উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। রপ্তানি কিছুটা কমলেও এর পেছনে মূল কারণ বৈশ্বিক বাজারের মন্দাভাব, জ্বালানি সংকট নয়।তিনি আরও বলেন, শিল্প খাতকে টেকসই করতে কম জ্বালানি ব্যবহারকারী শিল্পে বিনিয়োগ বাড়ানোর 

আরো পড়ুন , এমপিও শিক্ষকদের বদলিতে আসছে সফটওয়্যার, নিজ জেলায় ফেরার সুযোগ

পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এলএনজি আমদানির উদ্যোগ জোরদার করা হচ্ছে এবং ভবিষ্যৎ সংকট মোকাবিলায় তেল ও গ্যাস মজুদের পরিকল্পনাও করছে সরকার।পাট খাতের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পাট শিল্পকে এগিয়ে নিতে বহুমুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। পাট বীজে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ে ‘ক্রাশ প্রোগ্রাম’ বাস্তবায়ন করা হচ্ছে। এতে ভবিষ্যতে বিদেশ থেকে পাট বীজ আমদানির নির্ভরতা কমে আসবে বলে আশা করা হচ্ছে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, সচিব আব্দুন নাসের খান, স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এবং জেলা প্রশাসক মো. রায়হান কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।বিশ্লেষকরা বলছেন, জ্বালানি সংকটের মধ্যেও শিল্প উৎপাদন স্থিতিশীল রাখা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ, তবে পরিকল্পিত বিনিয়োগ ও জ্বালানি ব্যবস্থাপনা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিষয় : জ্বালানি তেলের দাম বাড়লেও

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

জ্বালানি মূল্যবৃদ্ধিতেও উৎপাদন কমেনি: শিল্পমন্ত্রীর দাবি

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

জ্বালানি তেলের দাম বাড়লেও দেশের শিল্পকারখানার উৎপাদন ও রপ্তানিতে বড় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি বলে দাবি করেছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরশনিবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় জেলা প্রশাসন আয়োজিত পাঁচ দিনব্যাপী বহুমুখী পাট পণ্য মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।মন্ত্রী জানান, সরকার বিদ্যুৎ উৎপাদনের পর সবচেয়ে বেশি গুরুত্ব দেয় শিল্পকারখানাকে। বর্তমান জ্বালানি সংকটের মধ্যেও উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। রপ্তানি কিছুটা কমলেও এর পেছনে মূল কারণ বৈশ্বিক বাজারের মন্দাভাব, জ্বালানি সংকট নয়।তিনি আরও বলেন, শিল্প খাতকে টেকসই করতে কম জ্বালানি ব্যবহারকারী শিল্পে বিনিয়োগ বাড়ানোর 

আরো পড়ুন , এমপিও শিক্ষকদের বদলিতে আসছে সফটওয়্যার, নিজ জেলায় ফেরার সুযোগ

পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এলএনজি আমদানির উদ্যোগ জোরদার করা হচ্ছে এবং ভবিষ্যৎ সংকট মোকাবিলায় তেল ও গ্যাস মজুদের পরিকল্পনাও করছে সরকার।পাট খাতের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পাট শিল্পকে এগিয়ে নিতে বহুমুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। পাট বীজে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ে ‘ক্রাশ প্রোগ্রাম’ বাস্তবায়ন করা হচ্ছে। এতে ভবিষ্যতে বিদেশ থেকে পাট বীজ আমদানির নির্ভরতা কমে আসবে বলে আশা করা হচ্ছে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, সচিব আব্দুন নাসের খান, স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এবং জেলা প্রশাসক মো. রায়হান কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।বিশ্লেষকরা বলছেন, জ্বালানি সংকটের মধ্যেও শিল্প উৎপাদন স্থিতিশীল রাখা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ, তবে পরিকল্পিত বিনিয়োগ ও জ্বালানি ব্যবস্থাপনা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত