দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

এমপিও শিক্ষকদের বদলিতে আসছে সফটওয়্যার, নিজ জেলায় ফেরার সুযোগ

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক

এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বদলি প্রক্রিয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনশনিবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক আলোচনাসভায় তিনি জানান, ‘সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বদলি নীতিমালা-২০২৬’ প্রণয়নের কাজ চলছে।মন্ত্রী বলেন, নতুন এই ব্যবস্থাটি চালু হলে এনটিআরসিএ-এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা নিজ জেলায় বদলি হয়ে যাওয়ার সুযোগ পাবেন। এতে দীর্ঘদিন ধরে দূরবর্তী এলাকায় কর্মরত শিক্ষকদের ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।তিনি আরও জানান, শুধু 

আরো পড়ুন , হকার পুনর্বাসনে প্রধানমন্ত্রীর নির্দেশ, ঢাকার সড়ক ব্যবস্থায় নতুন পরিকল্পনা

শিক্ষক নয়, হেডমাস্টারসহ সকল স্তরের কর্মচারীকেও এই নীতিমালার আওতায় আনা হবে। জরুরি প্রয়োজনে কোনো প্রতিষ্ঠানে শূন্য পদ সৃষ্টি হলে দ্রুত বদলির মাধ্যমে তা পূরণ করা সম্ভব হবে।তবে মন্ত্রী স্পষ্ট করে বলেন, নীতিমালাটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। সফটওয়্যার উন্নয়ন ও বাস্তবতা যাচাইয়ের পর ধাপে ধাপে এটি বাস্তবায়নের দিকে এগোনো হবে।সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।বিশ্লেষকরা মনে করছেন, এই নীতিমালা বাস্তবায়িত হলে শিক্ষক বদলির ক্ষেত্রে স্বচ্ছতা ও গতি বাড়বে, পাশাপাশি শিক্ষাক্ষেত্রে ভারসাম্যপূর্ণ জনবল বণ্টন নিশ্চিত করা সম্ভব হবে।

বিষয় : শিক্ষক এমপিওভুক্ত কর্মচারীদের

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

এমপিও শিক্ষকদের বদলিতে আসছে সফটওয়্যার, নিজ জেলায় ফেরার সুযোগ

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বদলি প্রক্রিয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনশনিবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক আলোচনাসভায় তিনি জানান, ‘সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বদলি নীতিমালা-২০২৬’ প্রণয়নের কাজ চলছে।মন্ত্রী বলেন, নতুন এই ব্যবস্থাটি চালু হলে এনটিআরসিএ-এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা নিজ জেলায় বদলি হয়ে যাওয়ার সুযোগ পাবেন। এতে দীর্ঘদিন ধরে দূরবর্তী এলাকায় কর্মরত শিক্ষকদের ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।তিনি আরও জানান, শুধু 

আরো পড়ুন , হকার পুনর্বাসনে প্রধানমন্ত্রীর নির্দেশ, ঢাকার সড়ক ব্যবস্থায় নতুন পরিকল্পনা

শিক্ষক নয়, হেডমাস্টারসহ সকল স্তরের কর্মচারীকেও এই নীতিমালার আওতায় আনা হবে। জরুরি প্রয়োজনে কোনো প্রতিষ্ঠানে শূন্য পদ সৃষ্টি হলে দ্রুত বদলির মাধ্যমে তা পূরণ করা সম্ভব হবে।তবে মন্ত্রী স্পষ্ট করে বলেন, নীতিমালাটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। সফটওয়্যার উন্নয়ন ও বাস্তবতা যাচাইয়ের পর ধাপে ধাপে এটি বাস্তবায়নের দিকে এগোনো হবে।সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।বিশ্লেষকরা মনে করছেন, এই নীতিমালা বাস্তবায়িত হলে শিক্ষক বদলির ক্ষেত্রে স্বচ্ছতা ও গতি বাড়বে, পাশাপাশি শিক্ষাক্ষেত্রে ভারসাম্যপূর্ণ জনবল বণ্টন নিশ্চিত করা সম্ভব হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত