দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

হকার পুনর্বাসনে প্রধানমন্ত্রীর নির্দেশ, ঢাকার সড়ক ব্যবস্থায় নতুন পরিকল্পনা

প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাজধানী ঢাকার সড়ক থেকে উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানশনিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়-এ অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে দ্রুত বিকল্প স্থান নির্ধারণের নির্দেশ দেন।প্রধানমন্ত্রী বলেন, উচ্ছেদ হওয়া হকারদের এমন জায়গায় পুনর্বাসন করতে হবে, যেখানে তারা স্বাচ্ছন্দ্য ও উৎসাহের সঙ্গে ব্যবসা পরিচালনা করতে পারেন। একইসঙ্গে হকারদের একটি সুশৃঙ্খল ব্যবস্থার আওতায় আনতে নিবন্ধনের মাধ্যমে পরিচয়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সম্প্রতি ঢাকা উত্তর সিটি করপোরেশন-এর মিরপুর-১ এলাকা এবং ঢাকা দক্ষিণ 

আরো পড়ুন , হাম আতঙ্ক: ২৪ ঘণ্টায় আরও ১১ মৃত্যু, শিশুদের মধ্যে বাড়ছে সংক্রমণ

সিটি করপোরেশন-এর মতিঝিল, বায়তুল মোকাররম, পল্টন ও গুলিস্তানসহ বিভিন্ন এলাকায় সড়ক থেকে কয়েক শতাধিক হকার উচ্ছেদ করা হয়। এতে করে নগরীর যানজট নিরসনে কিছুটা স্বস্তি এলেও জীবিকার সংকটে পড়েন বহু ক্ষুদ্র ব্যবসায়ী।বৈঠকে প্রধানমন্ত্রী আরও নির্দেশ দেন, স্কুল ও কলেজে ক্লাস শুরু ও শেষের সময় সড়কে যানজট কমাতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি উল্লেখ করেন, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অনিয়ন্ত্রিত গাড়ি পার্কিংয়ের কারণেই যানজট বাড়ছে।এ সমস্যা সমাধানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিজস্ব মাঠের একটি অংশ গাড়ি পার্কিংয়ের জন্য ব্যবহার করার পরামর্শ দেন তিনি।বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব শহীদুল হাসান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম, দুই সিটি করপোরেশনের প্রশাসকসহ ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা।এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে একদিকে যেমন নগরীর শৃঙ্খলা ফিরবে, অন্যদিকে জীবিকার নিরাপত্তা পাবেন হাজারো হকার।

বিষয় : রাজধানী প্রধানমন্ত্রী ঢাকার সড়ক পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

হকার পুনর্বাসনে প্রধানমন্ত্রীর নির্দেশ, ঢাকার সড়ক ব্যবস্থায় নতুন পরিকল্পনা

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

রাজধানী ঢাকার সড়ক থেকে উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানশনিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়-এ অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে দ্রুত বিকল্প স্থান নির্ধারণের নির্দেশ দেন।প্রধানমন্ত্রী বলেন, উচ্ছেদ হওয়া হকারদের এমন জায়গায় পুনর্বাসন করতে হবে, যেখানে তারা স্বাচ্ছন্দ্য ও উৎসাহের সঙ্গে ব্যবসা পরিচালনা করতে পারেন। একইসঙ্গে হকারদের একটি সুশৃঙ্খল ব্যবস্থার আওতায় আনতে নিবন্ধনের মাধ্যমে পরিচয়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সম্প্রতি ঢাকা উত্তর সিটি করপোরেশন-এর মিরপুর-১ এলাকা এবং ঢাকা দক্ষিণ 

আরো পড়ুন , হাম আতঙ্ক: ২৪ ঘণ্টায় আরও ১১ মৃত্যু, শিশুদের মধ্যে বাড়ছে সংক্রমণ

সিটি করপোরেশন-এর মতিঝিল, বায়তুল মোকাররম, পল্টন ও গুলিস্তানসহ বিভিন্ন এলাকায় সড়ক থেকে কয়েক শতাধিক হকার উচ্ছেদ করা হয়। এতে করে নগরীর যানজট নিরসনে কিছুটা স্বস্তি এলেও জীবিকার সংকটে পড়েন বহু ক্ষুদ্র ব্যবসায়ী।বৈঠকে প্রধানমন্ত্রী আরও নির্দেশ দেন, স্কুল ও কলেজে ক্লাস শুরু ও শেষের সময় সড়কে যানজট কমাতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি উল্লেখ করেন, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অনিয়ন্ত্রিত গাড়ি পার্কিংয়ের কারণেই যানজট বাড়ছে।এ সমস্যা সমাধানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিজস্ব মাঠের একটি অংশ গাড়ি পার্কিংয়ের জন্য ব্যবহার করার পরামর্শ দেন তিনি।বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব শহীদুল হাসান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম, দুই সিটি করপোরেশনের প্রশাসকসহ ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা।এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে একদিকে যেমন নগরীর শৃঙ্খলা ফিরবে, অন্যদিকে জীবিকার নিরাপত্তা পাবেন হাজারো হকার।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত