মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে নতুন একটি খসড়া চুক্তিতে পৌঁছানোর খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মধ্যস্থতাকারীদের সহায়তায় দুই দেশ চলমান যুদ্ধবিরতি আরও ৬০ দিন বাড়ানোর বিষয়ে প্রাথমিকভাবে সম্মত হয়েছে।আরও পড়ুন, রোমানিয়ায় ড্রোন আঘাতে ভবনে আগুন, আহত ২খসড়া চুক্তির আওতায় শুধু যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোই নয়, ইরানের পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ নিয়েও আনুষ্ঠানিক আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। তবে এখনো দুই দেশের শীর্ষ নেতৃত্বের আনুষ্ঠানিক অনুমোদন মেলেনি।আরও পড়ুন, এক দশকের মধ্যে সর্বোচ্চ বিদেশি নাগরিকত্ব দিল স্পেনএদিকে সম্ভাব্য সমঝোতার খবরে আন্তর্জাতিক বাজারে তেলের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। শুক্রবার ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৩৫ সেন্ট কমে ৯৩ দশমিক ৩৬ ডলারে নেমেছে। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ৬৩ সেন্ট কমে দাঁড়িয়েছে ৮৮ দশমিক ২৭ ডলারে। আগস্ট ডেলিভারির ব্রেন্ট ক্রুডের দামও কমেছে প্রায় অর্ধ শতাংশ।আরও পড়ুন, মার্কিন নিরাপত্তা আস্থায় টান, বিকল্প প্রতিরক্ষায় ঝুঁকছে এশিয়াতবে এর মাত্র একদিন আগেই পরিস্থিতি ছিল ভিন্ন। বৃহস্পতিবার ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দর আব্বাসের একটি সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের হামলার পর বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ বেড়ে যায়। সেদিন ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৪ শতাংশ বেড়ে ৯৭ ডলারের বেশি হয়েছিল। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতি কার্যকর ও আলোচনা এগোলে তেলের বাজারে আরও স্থিতিশীলতা আসতে পারে। তবে যেকোনো সামরিক উত্তেজনা আবারও দাম বাড়িয়ে দিতে পারে।