দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০১ জুলাই ২০২৬

ফার্নেস তেলের দাম লিটারে ৪ টাকা ৪৪ পয়সা কমল, কমবে বিদ্যুৎ উৎপাদন ব্যয়

ফার্নেস তেলের দাম লিটারে ৪ টাকা ৪৪ পয়সা কমল

বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের দাম লিটারপ্রতি ৪ টাকা ৪৪ পয়সা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসি।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ফার্নেস তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১০৯ টাকা ১০ পয়সা। আগে এর দাম ছিল ১১৩ টাকা ৫৪ পয়সা। নতুন মূল্য মঙ্গলবার রাত ১২টা থেকে কার্যকর হয়েছে।বিইআরসি জানিয়েছে, সাম্প্রতিক সময়ে আমদানি করা ফার্নেস তেলের মূল্য এবং মার্কিন ডলারের বিপরীতে টাকার বিনিময় হার পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও  পড়ুন, ব্যাংক হলিডে আজ : সব ব্যাংকে গ্রাহক লেনদেন বন্ধ, শেয়ারবাজারেও নেই বেচাকেনা

সংশ্লিষ্টদের মতে, ফার্নেস তেলের দাম কমায় তেলচালিত বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন ব্যয় কিছুটা কমবে। এর আগে গত মাসেই এই জ্বালানির দাম লিটারপ্রতি ১৮ টাকা ৮৫ পয়সা বাড়ানো হয়েছিল।বর্তমানে বিপিসির অধীন পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, যমুনা অয়েল এবং স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি নতুন দামে ফার্নেস তেল বিক্রি করবে। এসব প্রতিষ্ঠানের প্রধান ক্রেতা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা পিডিবি।উল্লেখ্য, ফার্নেস তেলের মূল্য নির্ধারণের দায়িত্ব এখন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের হাতে এবং এটি সংস্থাটির চতুর্থ মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত।

বিষয় : সংশ্লিষ্ট তেলের দাম বিদ্যুৎ উৎপাদন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

ফার্নেস তেলের দাম লিটারে ৪ টাকা ৪৪ পয়সা কমল, কমবে বিদ্যুৎ উৎপাদন ব্যয়

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের দাম লিটারপ্রতি ৪ টাকা ৪৪ পয়সা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসি।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ফার্নেস তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১০৯ টাকা ১০ পয়সা। আগে এর দাম ছিল ১১৩ টাকা ৫৪ পয়সা। নতুন মূল্য মঙ্গলবার রাত ১২টা থেকে কার্যকর হয়েছে।বিইআরসি জানিয়েছে, সাম্প্রতিক সময়ে আমদানি করা ফার্নেস তেলের মূল্য এবং মার্কিন ডলারের বিপরীতে টাকার বিনিময় হার পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও  পড়ুন, ব্যাংক হলিডে আজ : সব ব্যাংকে গ্রাহক লেনদেন বন্ধ, শেয়ারবাজারেও নেই বেচাকেনা

সংশ্লিষ্টদের মতে, ফার্নেস তেলের দাম কমায় তেলচালিত বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন ব্যয় কিছুটা কমবে। এর আগে গত মাসেই এই জ্বালানির দাম লিটারপ্রতি ১৮ টাকা ৮৫ পয়সা বাড়ানো হয়েছিল।বর্তমানে বিপিসির অধীন পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, যমুনা অয়েল এবং স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি নতুন দামে ফার্নেস তেল বিক্রি করবে। এসব প্রতিষ্ঠানের প্রধান ক্রেতা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা পিডিবি।উল্লেখ্য, ফার্নেস তেলের মূল্য নির্ধারণের দায়িত্ব এখন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের হাতে এবং এটি সংস্থাটির চতুর্থ মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত