দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০১ জুলাই ২০২৬

ব্যাংক হলিডে আজ : সব ব্যাংকে গ্রাহক লেনদেন বন্ধ, শেয়ারবাজারেও নেই বেচাকেনা

ব্যাংক হলিডে আজ

আজ বুধবার ব্যাংক হলিডে উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংকে গ্রাহক পর্যায়ের সব ধরনের লেনদেন বন্ধ রয়েছে। একই সঙ্গে আজ বন্ধ রয়েছে দেশের পুঁজিবাজারের লেনদেনও।বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রতিবছরের মতো অর্ধবার্ষিক হিসাব-নিকাশ চূড়ান্ত করতে ১ জুলাই ব্যাংক হলিডে পালন করা হচ্ছে। এ কারণে দেশের কোনো ব্যাংক শাখা থেকে আজ টাকা জমা বা উত্তোলন, চেক নিষ্পত্তি, ডিমান্ড ড্রাফট, পে-অর্ডারসহ শাখাভিত্তিক কোনো ব্যাংকিং সেবা পাওয়া যাবে না।তবে গ্রাহকদের জন্য স্বস্তির খবর হলো—এটিএম বুথ, ডেবিট ও ক্রেডিট কার্ডভিত্তিক লেনদেন এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএস স্বাভাবিকভাবেই চালু থাকবে। যদিও আন্তঃব্যাংক নিষ্পত্তিনির্ভর কিছু সেবা সাময়িকভাবে বন্ধ থাকতে পারে।

আরও  পড়ুন, আগামীকাল ব্যাংক হলিডে: সব ব্যাংকে লেনদেন বন্ধ, থামবে শেয়ারবাজারও

এদিকে বাংলাদেশ ব্যাংকসহ সব তফসিলি ব্যাংকের প্রধান কার্যালয় এবং কয়েকটি গুরুত্বপূর্ণ শাখা সীমিত পরিসরে খোলা রয়েছে। এসব কার্যালয়ে শুধুমাত্র প্রশাসনিক ও হিসাবসংক্রান্ত কাজ পরিচালিত হচ্ছে। গ্রাহকদের কোনো ধরনের সরাসরি ব্যাংকিং সেবা দেওয়া হচ্ছে না।বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসের আর্থিক হিসাব চূড়ান্ত করে অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুতের জন্যই এ ব্যাংক হলিডে পালন করা হয়।উল্লেখ্য, প্রতিবছর ১ জুলাই এবং ৩১ ডিসেম্বর—এই দুই দিন ব্যাংক হলিডে হিসেবে পালন করা হয়। এ সময় সব তফসিলি ব্যাংকে গ্রাহক লেনদেন বন্ধ থাকলেও প্রয়োজনীয় দাফতরিক কার্যক্রম সীমিত পরিসরে চালিয়ে যায় সংশ্লিষ্ট ব্যাংকগুলো।

বিষয় : লেনদেন বন্ধ ব্যাংক হলিডে অর্ধবার্ষিক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

ব্যাংক হলিডে আজ : সব ব্যাংকে গ্রাহক লেনদেন বন্ধ, শেয়ারবাজারেও নেই বেচাকেনা

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

আজ বুধবার ব্যাংক হলিডে উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংকে গ্রাহক পর্যায়ের সব ধরনের লেনদেন বন্ধ রয়েছে। একই সঙ্গে আজ বন্ধ রয়েছে দেশের পুঁজিবাজারের লেনদেনও।বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রতিবছরের মতো অর্ধবার্ষিক হিসাব-নিকাশ চূড়ান্ত করতে ১ জুলাই ব্যাংক হলিডে পালন করা হচ্ছে। এ কারণে দেশের কোনো ব্যাংক শাখা থেকে আজ টাকা জমা বা উত্তোলন, চেক নিষ্পত্তি, ডিমান্ড ড্রাফট, পে-অর্ডারসহ শাখাভিত্তিক কোনো ব্যাংকিং সেবা পাওয়া যাবে না।তবে গ্রাহকদের জন্য স্বস্তির খবর হলো—এটিএম বুথ, ডেবিট ও ক্রেডিট কার্ডভিত্তিক লেনদেন এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএস স্বাভাবিকভাবেই চালু থাকবে। যদিও আন্তঃব্যাংক নিষ্পত্তিনির্ভর কিছু সেবা সাময়িকভাবে বন্ধ থাকতে পারে।

আরও  পড়ুন, আগামীকাল ব্যাংক হলিডে: সব ব্যাংকে লেনদেন বন্ধ, থামবে শেয়ারবাজারও

এদিকে বাংলাদেশ ব্যাংকসহ সব তফসিলি ব্যাংকের প্রধান কার্যালয় এবং কয়েকটি গুরুত্বপূর্ণ শাখা সীমিত পরিসরে খোলা রয়েছে। এসব কার্যালয়ে শুধুমাত্র প্রশাসনিক ও হিসাবসংক্রান্ত কাজ পরিচালিত হচ্ছে। গ্রাহকদের কোনো ধরনের সরাসরি ব্যাংকিং সেবা দেওয়া হচ্ছে না।বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসের আর্থিক হিসাব চূড়ান্ত করে অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুতের জন্যই এ ব্যাংক হলিডে পালন করা হয়।উল্লেখ্য, প্রতিবছর ১ জুলাই এবং ৩১ ডিসেম্বর—এই দুই দিন ব্যাংক হলিডে হিসেবে পালন করা হয়। এ সময় সব তফসিলি ব্যাংকে গ্রাহক লেনদেন বন্ধ থাকলেও প্রয়োজনীয় দাফতরিক কার্যক্রম সীমিত পরিসরে চালিয়ে যায় সংশ্লিষ্ট ব্যাংকগুলো।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত