দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

মধ্যপ্রাচ্য উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী, বাড়ল ব্রেন্ট ও ডব্লিউটিআই

মধ্যপ্রাচ্য উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় আন্তর্জাতিক তেলের বাজারে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। কূটনৈতিক সমাধানের সম্ভাবনা কমে যাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬২ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে ৮৪ দশমিক ৩৯ ডলারে পৌঁছেছে। এর আগে টানা দরপতনের কারণে ব্রেন্টের দাম তিন সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল।অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআইয়ের দামও ৬১ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ৮০ দশমিক ৯৫ ডলারে উঠেছে। আগের লেনদেনে এই সূচকটি পাঁচ শতাংশের বেশি কমে প্রায় এক সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছিল।

আরও পড়ুন, শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী লেনদেন, ডিএসইএক্স বেড়ে ৫,৯০৮ পয়েন্টে

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং সম্ভাব্য সরবরাহ ঝুঁকির আশঙ্কাই তেলের দাম বাড়ার প্রধান কারণ।এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে আলোচনা চলছে। তবে তেহরান এই দাবি অস্বীকার করে জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে বর্তমানে কোনো আলোচনা হচ্ছে না।ট্রাম্প বলেছেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারসহ কয়েকটি দেশের অনুরোধে আলোচনার চেষ্টা অব্যাহত রাখা হয়েছে। একই সঙ্গে তিনি ইরানকে একটি ভালো চুক্তিতে পৌঁছানোর ‘শেষ সুযোগ’ বলেও মন্তব্য করেছেন।বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা বাড়তে পারে, যার প্রভাব বিশ্ব অর্থনীতি ও জ্বালানি আমদানিনির্ভর দেশগুলোর ওপরও পড়তে পারে।

বিষয় : ঊর্ধ্বমুখী তেলের দাম তেলের দাম

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

মধ্যপ্রাচ্য উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী, বাড়ল ব্রেন্ট ও ডব্লিউটিআই

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় আন্তর্জাতিক তেলের বাজারে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। কূটনৈতিক সমাধানের সম্ভাবনা কমে যাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬২ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে ৮৪ দশমিক ৩৯ ডলারে পৌঁছেছে। এর আগে টানা দরপতনের কারণে ব্রেন্টের দাম তিন সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল।অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআইয়ের দামও ৬১ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ৮০ দশমিক ৯৫ ডলারে উঠেছে। আগের লেনদেনে এই সূচকটি পাঁচ শতাংশের বেশি কমে প্রায় এক সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছিল।

আরও পড়ুন, শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী লেনদেন, ডিএসইএক্স বেড়ে ৫,৯০৮ পয়েন্টে

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং সম্ভাব্য সরবরাহ ঝুঁকির আশঙ্কাই তেলের দাম বাড়ার প্রধান কারণ।এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে আলোচনা চলছে। তবে তেহরান এই দাবি অস্বীকার করে জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে বর্তমানে কোনো আলোচনা হচ্ছে না।ট্রাম্প বলেছেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারসহ কয়েকটি দেশের অনুরোধে আলোচনার চেষ্টা অব্যাহত রাখা হয়েছে। একই সঙ্গে তিনি ইরানকে একটি ভালো চুক্তিতে পৌঁছানোর ‘শেষ সুযোগ’ বলেও মন্তব্য করেছেন।বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা বাড়তে পারে, যার প্রভাব বিশ্ব অর্থনীতি ও জ্বালানি আমদানিনির্ভর দেশগুলোর ওপরও পড়তে পারে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত