দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০৩ আগস্ট ২০২৬

শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী লেনদেন, ডিএসইএক্স বেড়ে ৫,৯০৮ পয়েন্টে

শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের দুই শেয়ারবাজারেই ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ—উভয় বাজারেই সূচকের উত্থান লক্ষ্য করা গেছে।সকাল সাড়ে ১০টা পর্যন্ত ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ১৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯০৮ পয়েন্টে অবস্থান করে। একই সময়ে ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৯৪ পয়েন্টে ওঠে।তবে ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে ২ হাজার ২১০ পয়েন্টে নেমে আসে।এই সময় পর্যন্ত ডিএসইতে ২২১ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে।

আরও  পড়ুন, ১৪ বছরের সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি পেল বাংলাদেশ

 লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৬৫টির শেয়ারের দাম বেড়েছে, ৫৪টির কমেছে এবং ৬৪টির দর অপরিবর্তিত রয়েছে।লেনদেনের শীর্ষে ছিল মুন্নু ফেব্রিকস, কুইন সাউথ টেক্সটাইল, এসিআই ফর্মুলেশনস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং একমি লিমিটেড।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৩১ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৮২৫ পয়েন্টে অবস্থান করে। সেখানে প্রায় ৩ কোটি টাকার লেনদেন হয়েছে।বাজার বিশ্লেষকদের মতে, সপ্তাহের শুরুতে বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণের কারণে বাজারে ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে।

বিষয় : শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা মূল্যসূচক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী লেনদেন, ডিএসইএক্স বেড়ে ৫,৯০৮ পয়েন্টে

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের দুই শেয়ারবাজারেই ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ—উভয় বাজারেই সূচকের উত্থান লক্ষ্য করা গেছে।সকাল সাড়ে ১০টা পর্যন্ত ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ১৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯০৮ পয়েন্টে অবস্থান করে। একই সময়ে ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৯৪ পয়েন্টে ওঠে।তবে ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে ২ হাজার ২১০ পয়েন্টে নেমে আসে।এই সময় পর্যন্ত ডিএসইতে ২২১ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে।

আরও  পড়ুন, ১৪ বছরের সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি পেল বাংলাদেশ

 লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৬৫টির শেয়ারের দাম বেড়েছে, ৫৪টির কমেছে এবং ৬৪টির দর অপরিবর্তিত রয়েছে।লেনদেনের শীর্ষে ছিল মুন্নু ফেব্রিকস, কুইন সাউথ টেক্সটাইল, এসিআই ফর্মুলেশনস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং একমি লিমিটেড।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৩১ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৮২৫ পয়েন্টে অবস্থান করে। সেখানে প্রায় ৩ কোটি টাকার লেনদেন হয়েছে।বাজার বিশ্লেষকদের মতে, সপ্তাহের শুরুতে বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণের কারণে বাজারে ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত