বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের দাম লিটারে ৪ টাকা ৪৪ পয়সা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, সংক্ষেপে বিইআরসি।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ফার্নেস তেলের দাম প্রতি লিটার ১০৯ টাকা ১০ পয়সা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকেই নতুন এ দাম কার্যকর হবে।মঙ্গলবার বিইআরসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এর আগে, চলতি বছরের মে মাসে ফার্নেস তেলের দাম এক লাফে ১৮ টাকা ৮৫ পয়সা বাড়িয়ে প্রতি লিটার ১১৩ টাকা ৫৪ পয়সা করা হয়েছিল। এবার সেই দামে আংশিক সমন্বয় এনে মূল্য কমানো হলো।উল্লেখ্য, আগে ফার্নেস তেলের দাম নির্ধারণ করত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন বা বিপিসি। তবে
আরো পড়ুন , সংশোধিত আইনে তামাক প্রচারে নিষেধাজ্ঞা আরও জোরালো
অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে সেই দায়িত্ব বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কাছে হস্তান্তর করা হয়। এরপর গত ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো বিইআরসি ফার্নেস তেলের দাম ঘোষণা করে। এবার নিয়ে চতুর্থবার দাম সমন্বয় করল সংস্থাটি।নতুন দামে বিপিসির অধীন পদ্মা, মেঘনা, যমুনা ও স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি ফার্নেস তেল বিক্রি করবে। এই তেলের সবচেয়ে বড় ক্রেতা সরকারি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা পিডিবি।
বিষয় : তেলের দাম বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত

রোববার, ১৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন