দৈনিক সংবাদ দিগন্ত

চট্টগ্রামে দেয়ালের ‘গুপ্ত’ লেখাকে কেন্দ্র করে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

চট্টগ্রামের সরকারি সিটি কলেজে দেয়ালে লেখা একটি শব্দকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ও বিকেলে দুই দফা সংঘর্ষে ক্যাম্পাসজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হলে পরবর্তীতে কলেজের অভ্যন্তরীণ ক্লাস ও নির্ধারিত পরীক্ষাগুলো স্থগিত ঘোষণা করা হয়।

নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, ক্যাম্পাসের একটি ভবনের দেয়ালে আগে থেকে থাকা একটি গ্রাফিতির নিচে লেখা ছিল ‘ছাত্ররাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস’। অভিযোগ রয়েছে, সোমবার রাতে ওই লেখার ‘ছাত্র’ শব্দটি মুছে দেয়া হয় পরবর্তীতে সেখানে ‘গুপ্ত’ শব্দটি লিখে দেওয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে উভয় পক্ষের মধ্যে প্রথম দফা উত্তেজনা সৃষ্টি হয়, যা দ্রুত সংঘর্ষে রূপ নেয়।

আরও পড়ুন, শ্রীপুরে চাঁদাবাজি ও হামলার অভিযোগে উত্তেজনা, মানববন্ধনের পর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

সংঘর্ষের সময় দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থীরা নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপুর ১২টার পর কলেজ কর্তৃপক্ষ অভ্যন্তরীণ ক্লাস ও পরীক্ষাগুলো স্থগিত করার সিদ্ধান্ত নেয়। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ডিগ্রি দ্বিতীয় বর্ষ ও মাস্টার্সের নির্ধারিত পরীক্ষা পূর্বসূচি অনুযায়ী অনুষ্ঠিত হয়েছে। কলেজের এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, সংঘর্ষের কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ায় শিক্ষার্থীদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা হয়েছে। তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বন্ধ হলে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা ছিল, যা বিবেচনায় নিয়েই দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেওয়া হয়। 

আরও পড়ুন, লামায় উৎসবমুখর পরিবেশে শুরু এসএসসি ও দাখিল পরীক্ষা

এদিকে বাংলাদেশ পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। ঘটনার পর থেকে কলেজ ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সংশ্লিষ্টরা বলছেন, সামান্য একটি শব্দ পরিবর্তনকে কেন্দ্র করে এমন সহিংসতায় জড়ানো শিক্ষাঙ্গনের জন্য উদ্বেগজনক বার্তা বহন করে।

বিষয় : চট্টগ্রাম সংঘর্ষ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

চট্টগ্রামে দেয়ালের ‘গুপ্ত’ লেখাকে কেন্দ্র করে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত