দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

শ্রীপুরে চাঁদাবাজি ও হামলার অভিযোগে উত্তেজনা, মানববন্ধনের পর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

গাজীপুরের শ্রীপুর উপজেলার গিলাশ্বর এলাকায় চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলার অভিযোগকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে। ঘটনার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভের পর অভিযুক্তদের পক্ষ থেকেও পাল্টা সংবাদ সম্মেলন করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দা মোঃ ফিরোজ বক্স তার বন্দোবস্তকৃত জমিতে ঘর নির্মাণ শুরু করলে কয়েকজন ব্যক্তি তার কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবি অনুযায়ী টাকা না দেওয়ায় তার বাড়িতে হামলা চালানো হয় এবং তার বোন মুক্তা (৪০) গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হয় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়।

আরও পড়ুন, রাজধানীতে ‘আইকন’ ও ‘ইকরা’ ট্রাভেল এন্ড ভিসা কনসালটেন্সির নামে প্রতারণা ও টর্চার সেল উদ্ধার

এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (২১ এপ্রিল) প্রায় ৪ থেকে ৫ শতাধিক নারী-পুরুষ গিলাশ্বর এলাকায় মানববন্ধন করেন। পরে তারা বিক্ষোভ মিছিল বের করে চাঁদাবাজির বিচার চাই” স্লোগানে পুরো এলাকা মুখরিত করেন। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে, যার কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। অভিযোগে অভিযুক্ত হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংশ্লিষ্ট নেতা আজিজুল হকের নাম উঠে আসে। তবে মানববন্ধনের পর তিনি শ্রীপুর প্রেস ক্লাব-এ এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করেন। তিনি বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।”

আরও পড়ুন, নরসিংদী জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়

এদিকে শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য আক্তারুজ্জামান শামীম মোল্লাও পৃথক এক সংবাদ সম্মেলনে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, তাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগ আনা হয়েছে এবং প্রকৃতপক্ষে তারা একটি ষড়যন্ত্রের শিকার। পাশাপাশি তিনি উল্টো অভিযোগ তুলে ধরেন, একটি পক্ষ নিজেদের স্বার্থ হাসিলের জন্য পরিস্থিতি ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার শ্রীপুর মডেল থানা-এ লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন ও দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

বিষয় : অভিযোগ শ্রীপুর সংবাদ সম্মেলন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

শ্রীপুরে চাঁদাবাজি ও হামলার অভিযোগে উত্তেজনা, মানববন্ধনের পর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত