দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

রাজধানীতে ‘আইকন’ ও ‘ইকরা’ ট্রাভেল এন্ড ভিসা কনসালটেন্সির নামে প্রতারণা ও টর্চার সেল উদ্ধার

রাজধানী ঢাকার বারিধারা এলাকায় ‘আইকন’ ও ‘ইকরা’ নামে ট্রাভেল এন্ড ভিসা কনসালটেন্সি প্রতিষ্ঠানের আড়ালে দীর্ঘদিন ধরে ভয়াবহ প্রতারণা ও নির্যাতনের অভিযোগ উঠে এসেছে। অনুসন্ধানে জানা যায়, প্রতিষ্ঠানটির মালিক রুবেল হলেও কার্যত এর পরিচালনায় ছিলেন তার খালাতো ভাই মোঃ হাসান রাজা, যিনি একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের নেতৃত্ব দিতেন।

অভিযোগ রয়েছে, ভাটারা থানাধীন প্রগতি স্মরণী এলাকায় অবস্থিত অফিস ছাড়াও মিরপুর-১১, মহাখালী ডিওএইচএস ও উত্তরায় একই সিন্ডিকেটের একাধিক অফিস পরিচালনা করতেন হাসান রাজা। ‘ইকরা ট্রাভেলস এন্ড ভিসা কাউন্সিলিং’ নামেও তার আরেকটি প্রতিষ্ঠানের সন্ধান পাওয়া গেছে। গত ১৮ এপ্রিল ২০২৬ তারিখে সকাল আনুমানিক ১১টায় ভাটারা থানার অফিসার ইনচার্জ মোঃ মাজহারুল ইসলামের নেতৃত্বে পুলিশ একটি অভিযান পরিচালনা করে। এ সময় কয়েকজন সাংবাদিক, যার মধ্যে দৈনিক মফঃস্বল বার্তার স্টাফ রিপোর্টার রুপালী আক্তার সাথী উপস্থিত ছিলেন। অভিযানের খবর পেয়ে হাসান রাজার নিয়ন্ত্রিত সন্ত্রাসীরা অফিস ঘিরে ফেলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশ প্রায় ৪০ জনকে আটক করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন, সাভারে সাব-রেজিস্ট্রার জাকিরের অপসারণ দাবিতে বিক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

অভিযানের সময় ভবনের আন্ডারগ্রাউন্ডে একটি ভয়াবহ ‘টর্চার সেল’ আবিষ্কার করা হয়, যা দেখে পুলিশ ও সাধারণ মানুষ স্তম্ভিত হয়ে যায়। সেখানে রক্তের দাগ, লাঠি, চাপাতি, বিভিন্ন নির্যাতন সরঞ্জাম, মাদুর ও বালিশ পাওয়া যায়। অভিযোগ অনুযায়ী, বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পর ভুক্তভোগীরা টাকা ফেরত চাইলে তাদের এই টর্চার সেলে নিয়ে গিয়ে নির্যাতন করে আরও টাকা আদায় করা হতো।অভিযান চলাকালে হাসান রাজা তার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে সহযোগীদের মাধ্যমে সাংবাদিক রুপালী আক্তার সাথীকে গালাগাল ও হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি।অনুসন্ধানে হাসান রাজার জাতীয় পরিচয়পত্রের তথ্যও পাওয়া গেছে। ভবনের মালিক জানান, হাসান রাজা নিজেকে অস্ট্রেলিয়ার নাগরিক পরিচয় দিয়ে অফিস ভাড়া নিয়েছিলেন। তবে টর্চার সেলের বিষয়ে তিনি কিছু জানেন না বলে দাবি করেন।এছাড়া, এই প্রতারক চক্রে মোসাঃ শিরিন ও তুলি নামে দুই নারী সক্রিয়ভাবে জড়িত বলে জানা গেছে। 

আরও পড়ুন, নরসিংদী জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়

অভিযানে তিনজন ভুক্তভোগীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। প্রতারনার শিকার কয়েকজনের মধ্যে রয়েছেন—মাদারীপুরের আঃ হক (১৭ লাখ টাকা), রাসেদ (১২ লাখ টাকা), ময়মনসিংহের আবির হোসেন (৭ লাখ টাকা), ফুলবাড়িয়ার মুরাদ হোসেন (৫ লাখ টাকা) এবং ঢাকার মিরপুর-১২ এর শাহীন (১৮ লাখ টাকা)। এভাবে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।ভুক্তভোগীদের অনেকে ইতোমধ্যে মামলা দায়ের করেছেন। কিছু মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকলেও রহস্যজনক কারণে এখনো গ্রেফতার এড়াচ্ছেন মূল অভিযুক্ত হাসান রাজা। এর আগে সংসদ সদস্য ও বিভিন্ন জেলা প্রশাসকের স্বাক্ষর জালিয়াতির মামলায়ও তার বিরুদ্ধে রূপনগর থানায় মামলা ও গ্রেফতারের অভিযোগ রয়েছে।এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও সচেতন মহল।

বিষয় : অভিযোগ প্রতারণা প্রতারণা টর্চার সেল ট্রাভেল এন্ড ভিসা কনসালটেন্সি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

রাজধানীতে ‘আইকন’ ও ‘ইকরা’ ট্রাভেল এন্ড ভিসা কনসালটেন্সির নামে প্রতারণা ও টর্চার সেল উদ্ধার

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত