দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

সাভারে সাব-রেজিস্ট্রার জাকিরের অপসারণ দাবিতে বিক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

ঢাকার সাভারে সাব-রেজিস্ট্রার মোঃ জাকির হোসেনের অপসারণ, অবৈধ সম্পদের সুষ্ঠু তদন্ত, গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকাল ৫টায় সাভার সাব-রেজিস্ট্রার অফিসের সামনে “সাভারবাসী” ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। 

বিক্ষোভে বক্তারা অভিযোগ করেন, স্বল্প বেতনের সরকারি কর্মকর্তা হয়েও জাকির হোসেন অল্প সময়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন, যা তার আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। তার বিরুদ্ধে জাল দলিল, ঘুষ বাণিজ্য, রাজস্ব ফাঁকি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। 

আরও পড়ুন, সরকারের মূল উদ্দেশ্য হলো বেকারত্ব দূর করা, কর্মসংস্থান সৃষ্টি করা : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম

তারা আরও বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ কোঠায় নিয়োগ পাওয়া জাকির উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে টাকার বিনিময়ে একাধিক মৌজার জমি রেজিস্ট্রেশন, সিন্ডিকেটের মাধ্যমে অনিয়ম এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ দীর্ঘদিনের। এসব অভিযোগের পরও তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তিনি আরও বেপরোয়া হয়ে উঠেছেন। 

আরও পড়ুন, ভুল কীটনাশকে এক একর ধান নষ্ট, ক্ষতিপূরণ চান বর্গাচাষী

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় ছাত্র শক্তির সাভার উপজেলা শাখার সভাপতি মেহেদী হাসান মুন্নাসহ কয়েকজন। এসময় নানা শ্রেণী পেশার অর্ধশতাধিক মানুষ উপস্থিত ছিলেন।  বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাকির হোসেনকে গ্রেপ্তার ও অপসারণের দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।

বিষয় : বিক্ষোভ আল্টিমেটাম সাভার আল্টিমেটাম

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

সাভারে সাব-রেজিস্ট্রার জাকিরের অপসারণ দাবিতে বিক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

ঢাকার সাভারে সাব-রেজিস্ট্রার মোঃ জাকির হোসেনের অপসারণ, অবৈধ সম্পদের সুষ্ঠু তদন্ত, গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকাল ৫টায় সাভার সাব-রেজিস্ট্রার অফিসের সামনে “সাভারবাসী” ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। 

বিক্ষোভে বক্তারা অভিযোগ করেন, স্বল্প বেতনের সরকারি কর্মকর্তা হয়েও জাকির হোসেন অল্প সময়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন, যা তার আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। তার বিরুদ্ধে জাল দলিল, ঘুষ বাণিজ্য, রাজস্ব ফাঁকি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। 

আরও পড়ুন, সরকারের মূল উদ্দেশ্য হলো বেকারত্ব দূর করা, কর্মসংস্থান সৃষ্টি করা : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম

তারা আরও বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ কোঠায় নিয়োগ পাওয়া জাকির উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে টাকার বিনিময়ে একাধিক মৌজার জমি রেজিস্ট্রেশন, সিন্ডিকেটের মাধ্যমে অনিয়ম এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ দীর্ঘদিনের। এসব অভিযোগের পরও তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তিনি আরও বেপরোয়া হয়ে উঠেছেন। 

আরও পড়ুন, ভুল কীটনাশকে এক একর ধান নষ্ট, ক্ষতিপূরণ চান বর্গাচাষী

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় ছাত্র শক্তির সাভার উপজেলা শাখার সভাপতি মেহেদী হাসান মুন্নাসহ কয়েকজন। এসময় নানা শ্রেণী পেশার অর্ধশতাধিক মানুষ উপস্থিত ছিলেন।  বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাকির হোসেনকে গ্রেপ্তার ও অপসারণের দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত