দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২০ এপ্রিল ২০২৬

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ

চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ
চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ

নরসিংদীর মাধবদীতে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আবুল হোসেন নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। রোববার দুপুরে মহিষাশুরা ইউনিয়নে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্কুল থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্ত আবুল হোসেন তাকে চকলেটের প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় শিশুটিকে বাড়ির পাশে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্ত।

আরও পড়ুন, পলাশবাড়ীতে এসএসসি পরীক্ষার আগেরদিনও প্রবেশপত্রহীন শিক্ষার্থীরা

পরে শিশুটি বাড়িতে গিয়ে বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তারা দ্রুত তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ জনতা অভিযুক্তের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং তাকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন, শরীয়তপুরে ২৫ দিন পর নিখোঁজ ভ্যানচালকের মরদেহ পুরোনো কবর থেকে উদ্ধার

ভুক্তভোগীর বাবা অভিযোগ করে বলেন, তার মেয়েকে পরিকল্পিতভাবে ধর্ষণ করা হয়েছে এবং তিনি অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। স্থানীয়দের দাবি, অভিযুক্ত আবুল হোসেন এর আগেও এমন ঘটনায় জড়িত ছিলেন এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে বারবার পার পেয়ে গেছেন। মাধবদী থানার ওসি জানিয়েছেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তকে আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : নরসিংদী আটক ধর্ষণ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

নরসিংদীর মাধবদীতে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আবুল হোসেন নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। রোববার দুপুরে মহিষাশুরা ইউনিয়নে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্কুল থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্ত আবুল হোসেন তাকে চকলেটের প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় শিশুটিকে বাড়ির পাশে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্ত।

আরও পড়ুন, পলাশবাড়ীতে এসএসসি পরীক্ষার আগেরদিনও প্রবেশপত্রহীন শিক্ষার্থীরা

পরে শিশুটি বাড়িতে গিয়ে বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তারা দ্রুত তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ জনতা অভিযুক্তের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং তাকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন, শরীয়তপুরে ২৫ দিন পর নিখোঁজ ভ্যানচালকের মরদেহ পুরোনো কবর থেকে উদ্ধার

ভুক্তভোগীর বাবা অভিযোগ করে বলেন, তার মেয়েকে পরিকল্পিতভাবে ধর্ষণ করা হয়েছে এবং তিনি অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। স্থানীয়দের দাবি, অভিযুক্ত আবুল হোসেন এর আগেও এমন ঘটনায় জড়িত ছিলেন এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে বারবার পার পেয়ে গেছেন। মাধবদী থানার ওসি জানিয়েছেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তকে আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত