দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২০ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

শরীয়তপুরে ২৫ দিন পর নিখোঁজ ভ্যানচালকের মরদেহ পুরোনো কবর থেকে উদ্ধার

শরীয়তপুরে নিখোঁজ হওয়ার প্রায় ২৫ দিন পর মনু বেপারী (৬৫) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে জেলার সদর উপজেলার আংগারিয়া ইউনিয়ন এলাকায়। সোমবার (২০ এপ্রিল) বিকেলে চরচটাং এলাকার একটি পুরোনো কবর থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ২৫ দিন আগে হঠাৎ করে মনু বেপারীর সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে ১৩ এপ্রিল পালং মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বোন মিনারা বেগম। পরবর্তীতে স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে একটি পুরোনো কবরের মাটি নতুন করে দেওয়া এবং পাশের একটি পরিত্যক্ত ঘরের অস্বাভাবিক গর্ত দেখতে পাওয়া যায়। বিষয়টি পুলিশকে জানানো হলে তদন্তে গিয়ে কবরের ভেতর থেকেই মরদেহের সন্ধান মেলে।

আরও পড়ুন, পলাশবাড়ীতে এসএসসি পরীক্ষার আগেরদিনও প্রবেশপত্রহীন শিক্ষার্থীরা

ঘটনার পর সন্দেহভাজন ফারুক মাদবর ও তার স্ত্রী পারভীন এলাকা ছেড়ে পালিয়েছে বলে জানা গেছে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের মেয়ে মিম আক্তার অভিযোগ করে বলেন, পারিবারিক অর্থ লেনদেন ও দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিরোধের জেরেই পরিকল্পিতভাবে তার বাবাকে হত্যা করা হতে পারে। অন্যদিকে নিহতের বোন মিনারা বেগমও দাবি করেন, পারিবারিক বিরোধের কারণেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

আরও পড়ুন, চন্দনাইশে এমআর টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

এ বিষয়ে ড. আশিক মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল), জানান—নিখোঁজ জিডির ভিত্তিতে তদন্ত চালিয়ে পুরোনো কবর থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার পর মরদেহ গোপন করা হয়েছিল। তিনি আরও জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ উত্তোলন করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : নিখোঁজ ভ্যানচালক শরীয়তপুর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

শরীয়তপুরে ২৫ দিন পর নিখোঁজ ভ্যানচালকের মরদেহ পুরোনো কবর থেকে উদ্ধার

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

শরীয়তপুরে নিখোঁজ হওয়ার প্রায় ২৫ দিন পর মনু বেপারী (৬৫) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে জেলার সদর উপজেলার আংগারিয়া ইউনিয়ন এলাকায়। সোমবার (২০ এপ্রিল) বিকেলে চরচটাং এলাকার একটি পুরোনো কবর থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ২৫ দিন আগে হঠাৎ করে মনু বেপারীর সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে ১৩ এপ্রিল পালং মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বোন মিনারা বেগম। পরবর্তীতে স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে একটি পুরোনো কবরের মাটি নতুন করে দেওয়া এবং পাশের একটি পরিত্যক্ত ঘরের অস্বাভাবিক গর্ত দেখতে পাওয়া যায়। বিষয়টি পুলিশকে জানানো হলে তদন্তে গিয়ে কবরের ভেতর থেকেই মরদেহের সন্ধান মেলে।

আরও পড়ুন, পলাশবাড়ীতে এসএসসি পরীক্ষার আগেরদিনও প্রবেশপত্রহীন শিক্ষার্থীরা

ঘটনার পর সন্দেহভাজন ফারুক মাদবর ও তার স্ত্রী পারভীন এলাকা ছেড়ে পালিয়েছে বলে জানা গেছে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের মেয়ে মিম আক্তার অভিযোগ করে বলেন, পারিবারিক অর্থ লেনদেন ও দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিরোধের জেরেই পরিকল্পিতভাবে তার বাবাকে হত্যা করা হতে পারে। অন্যদিকে নিহতের বোন মিনারা বেগমও দাবি করেন, পারিবারিক বিরোধের কারণেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

আরও পড়ুন, চন্দনাইশে এমআর টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

এ বিষয়ে ড. আশিক মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল), জানান—নিখোঁজ জিডির ভিত্তিতে তদন্ত চালিয়ে পুরোনো কবর থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার পর মরদেহ গোপন করা হয়েছিল। তিনি আরও জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ উত্তোলন করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত