প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬
চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ
ডেস্ক ||
নরসিংদীর মাধবদীতে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আবুল হোসেন নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। রোববার দুপুরে মহিষাশুরা ইউনিয়নে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্কুল থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্ত আবুল হোসেন তাকে চকলেটের প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় শিশুটিকে বাড়ির পাশে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্ত।আরও পড়ুন, পলাশবাড়ীতে এসএসসি পরীক্ষার আগেরদিনও প্রবেশপত্রহীন শিক্ষার্থীরাপরে শিশুটি বাড়িতে গিয়ে বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তারা দ্রুত তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ জনতা অভিযুক্তের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং তাকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।আরও পড়ুন, শরীয়তপুরে ২৫ দিন পর নিখোঁজ ভ্যানচালকের মরদেহ পুরোনো কবর থেকে উদ্ধারভুক্তভোগীর বাবা অভিযোগ করে বলেন, তার মেয়েকে পরিকল্পিতভাবে ধর্ষণ করা হয়েছে এবং তিনি অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। স্থানীয়দের দাবি, অভিযুক্ত আবুল হোসেন এর আগেও এমন ঘটনায় জড়িত ছিলেন এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে বারবার পার পেয়ে গেছেন। মাধবদী থানার ওসি জানিয়েছেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তকে আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত