বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ভারতের বিজেপির সভাপতি নিতিন নবীনকে একটি চিঠি পাঠিয়েছেন। এই চিঠিটি দিল্লিতে সফররত প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির গতকাল রাতে বিজেপির আন্তর্জাতিক শাখার প্রধান বিজয় চোথাউওয়ালাকে হস্তান্তর করেন।
আরও পড়ুন, হামের প্রাদুর্ভাব রুখতে জরুরি সমন্বিত উদ্যোগের আহ্বান : রিজভীর
বুধবার দুপুরে বিজয় চোথাউওয়ালা তার এক্স হ্যান্ডেলে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন। তিনি লিখেছেন, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের সঙ্গে আমার দেখা হয়েছে। এসময় তিনি আমার হাতে একটি চিঠি তুলে দিয়েছেন। বিএনপির চেয়ারপারসন তারেক রহমান বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীনকে ওই চিঠি লিখেছেন। আমাদের আলোচনার সময় বিজেপি নেতা শিশির বাজুরিয়া উপস্থিত ছিলেন।
আরও পড়ুন, মধ্যরাতে গ্রেফতারের সংস্কৃতি ফিরছে নারীর মর্যাদা হুমকিতে
মঙ্গলবার রাতে দিল্লিতে সফররত হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেন চোথাউওয়ালা। এসময় বিজয় চোথাউওয়ালার সঙ্গে ছিলেন বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য শাখা ও আন্তর্জাতিক বিভাগের সদস্য শিশির বাজুরিয়া। উল্লেখ্য, বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সফরসঙ্গী হিসেবে হুমায়ুন কবির দিল্লি সফরে রয়েছেন। তিন দিনের শুভেচ্ছা সফরে পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার বিকালে দিল্লি পৌঁছান।
বিষয় : বিএনপি তারেক রহমান বিজেপি সভাপতি চিঠি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন