পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় ধরনের পালাবদল ঘটিয়ে সরকার গঠন করেছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক হিসাব-নিকাশ উল্টে দিয়ে গেরুয়া শিবিরের এই জয়ে রাজ্যের রাজনীতিতে তৈরি হয়েছে নতুন সমীকরণ। নির্বাচনে পরাজয়ের পর এখনো পরিস্থিতি সহজভাবে মেনে নিতে পারেননি তৃণমূল নেত্রী ও সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন, অন্তত ১০০টি আসনে সূক্ষ্ম কারচুপি হয়েছে।আরও পড়ুন, রাশিয়ার নতুন আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ‘সারমাত’ সফল পরীক্ষাএই পরিস্থিতিতে দলের ভবিষ্যৎ করণীয় নির্ধারণ এবং সংগঠন পুনর্গঠনের লক্ষ্যে আগামী শুক্রবার জরুরি বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বিভিন্ন জেলার শীর্ষ নেতা, বিধায়ক ও সংসদ সদস্যরা অংশ নেবেন। অন্যদিকে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব নিয়েই একাধিক বড় ঘোষণা দিয়েছেন। তিনি জানান, পশ্চিমবঙ্গে এখন থেকে কেন্দ্রীয় স্বাস্থ্যসেবা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’ চালু করা হয়েছে। এর আওতায় নাগরিকরা বছরে পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সুবিধা পাবেন।আরও পড়ুন, পাকিস্তানে বিস্ফোরণে রক্তাক্ত সড়ক, প্রাণ গেল ৭ জনেরএছাড়া আগামী ১ জুন থেকে নারীদের জন্য ‘অন্নপূর্ণা ভান্ডার’ প্রকল্প চালুর ঘোষণা দেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় প্রতি মাসে তিন হাজার টাকা অনুদান দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। শুভেন্দু অধিকারী আরও ঘোষণা দেন, রাজ্যের সব সরকারি বাসে নারীদের জন্য বিনামূল্যে যাতায়াত সুবিধা চালু করা হবে।আরও পড়ুন, নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী সুজিত বসুপ্রশাসনিক ক্ষেত্রেও বড় পরিবর্তন এনে মমতা সরকারের ‘বিশ্ববাংলা’ লোগো বাতিল করে জাতীয় প্রতীক ‘অশোক স্তম্ভ’ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে রাজনৈতিক পালাবদলের পর পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ রাজনীতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়েছে।