দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

হামের প্রাদুর্ভাব রুখতে জরুরি সমন্বিত উদ্যোগের আহ্বান : রিজভীর

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

দেশে হামের প্রাদুর্ভাব ঠেকাতে সরকারসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।তিনি বলেছেন, টিকাবিরোধী অপপ্রচার, কুসংস্কার এবং স্বাস্থ্যখাতে দীর্ঘদিনের অবহেলার কারণেই হামের ঝুঁকি বাড়ছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত আয়োজিত র‍্যালি ও উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আরো  পড়ুন , গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দল দেশে বিক্ষোভ-সমাবেশ ডাক

রিজভী বলেন, আধুনিক চিকিৎসাব্যবস্থা বিজ্ঞানের ওপর নির্ভরশীল। তাই রোগ প্রতিরোধে বিজ্ঞানভিত্তিক চিন্তা ও সচেতনতা জরুরি।তিনি আরও বলেন, উন্নত বিশ্বেও অ্যান্টি-ভ্যাকসিন গোষ্ঠীর কারণে ভুল ধারণা ছড়াচ্ছে। বাংলাদেশেও এই অপপ্রচারের প্রভাব পড়ছে, যা জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে।এ সময় মহামারি বা রোগের প্রাদুর্ভাব দেখা দিলে দ্রুত সরকারি পদক্ষেপ ও কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিষয় : উদ্যোগ প্রাদুর্ভাব টিকাবিরোধী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

হামের প্রাদুর্ভাব রুখতে জরুরি সমন্বিত উদ্যোগের আহ্বান : রিজভীর

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

featured Image

দেশে হামের প্রাদুর্ভাব ঠেকাতে সরকারসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।তিনি বলেছেন, টিকাবিরোধী অপপ্রচার, কুসংস্কার এবং স্বাস্থ্যখাতে দীর্ঘদিনের অবহেলার কারণেই হামের ঝুঁকি বাড়ছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত আয়োজিত র‍্যালি ও উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আরো  পড়ুন , গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দল দেশে বিক্ষোভ-সমাবেশ ডাক

রিজভী বলেন, আধুনিক চিকিৎসাব্যবস্থা বিজ্ঞানের ওপর নির্ভরশীল। তাই রোগ প্রতিরোধে বিজ্ঞানভিত্তিক চিন্তা ও সচেতনতা জরুরি।তিনি আরও বলেন, উন্নত বিশ্বেও অ্যান্টি-ভ্যাকসিন গোষ্ঠীর কারণে ভুল ধারণা ছড়াচ্ছে। বাংলাদেশেও এই অপপ্রচারের প্রভাব পড়ছে, যা জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে।এ সময় মহামারি বা রোগের প্রাদুর্ভাব দেখা দিলে দ্রুত সরকারি পদক্ষেপ ও কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত