দৈনিক সংবাদ দিগন্ত

ফরিদপুরে হামের প্রাদুর্ভাব বাড়ছে, একদিনে নতুন শনাক্ত ৩৩

ফরিদপুর জেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৩ জন রোগী শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানান, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত জেলায় মোট ৫১৪ জন হাম রোগী শনাক্ত হয়েছে এবং ৬ জনের মৃত্যু হয়েছে।সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৩৩ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ফরিদপুর জেনারেল হাসপাতালে ১০ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২৩ জন ভর্তি রয়েছেন।আরো পড়ুন , শুক্রবার সকাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, ভোগান্তিতে ঢাকা ও আশপাশবর্তমানে দুই হাসপাতালে মোট ৭৫ জন রোগী চিকিৎসাধীন। একই সময়ে ৩০ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।উপজেলাভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ফরিদপুর সদরে। এছাড়া আলফাডাঙ্গা, বোয়ালমারী, ভাঙ্গা, চরভদ্রাসন, নগরকান্দা, মধুখালী ও সদরপুরেও সংক্রমণ ছড়িয়েছে।স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হামের মতো সংক্রামক রোগ প্রতিরোধে টিকাদান অত্যন্ত কার্যকর। তাই অভিভাবকদের শিশুদের টিকা নিশ্চিত করার পাশাপাশি জ্বর বা ফুসকুড়ি দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

ফরিদপুরে হামের প্রাদুর্ভাব বাড়ছে, একদিনে নতুন শনাক্ত ৩৩