দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী চৌধুরীগাঁও ঈদগাহে ঈদুল ফিতরের জামাত শান্তিপূর্ণভাবে সম্পন্ন

যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঐতিহ্যবাহী চৌধুরীগাঁও ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৮টা ৩০ মিনিটে নির্ধারিত সময়ের আগেই ঈদগাহ ময়দান মুসল্লিদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে ওঠে। পবিত্র মাহে রমজানের দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদের নামাজ আদায়ের জন্য ভোর থেকেই দলে দলে ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদগাহে এসে সমবেত হন।

আরও পড়ুন, গঙ্গাচড়ায় টানা ৫ দিন বন্ধ সব ফিলিং স্টেশন, পেট্রল-অকটেন সংকটে চরম ভোগান্তি

ঈদের জামাতে ইমামতি করেন চৌধুরীগাঁও জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা ফয়জুল্লাহ মাহমুদ,নামাজ শেষে তিনি খুতবা প্রদান করেন এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন। খুতবায় তিনি পবিত্র কোরআন ও হাদিসের আলোকে মুসলমানদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও ঐক্যের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, মুসলমান হিসেবে আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে হবে, নিয়মিত সালাম বিনিময় করতে হবে এবং রমজান ও ঈদের শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি সমাজ থেকে হিংসা-বিদ্বেষ ও হানাহানি দূর করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন, চন্দনাইশ প্রেসক্লাবের কমিটি গঠন: সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, সাধারণ সম্পাদক সৈকত দাশ

ঈদের নামাজ ও মোনাজাত শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। পুরো ঈদগাহ এলাকায় ছিল উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশ।এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।সব মিলিয়ে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী চৌধুরীগাঁও ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের জামাত সম্পন্ন হয়েছে।

বিষয় : সোনারগাঁ চৌধুরীগাঁও ঈদুল ফিতর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী চৌধুরীগাঁও ঈদগাহে ঈদুল ফিতরের জামাত শান্তিপূর্ণভাবে সম্পন্ন

প্রকাশের তারিখ : ২৪ মার্চ ২০২৬

featured Image

যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঐতিহ্যবাহী চৌধুরীগাঁও ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৮টা ৩০ মিনিটে নির্ধারিত সময়ের আগেই ঈদগাহ ময়দান মুসল্লিদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে ওঠে। পবিত্র মাহে রমজানের দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদের নামাজ আদায়ের জন্য ভোর থেকেই দলে দলে ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদগাহে এসে সমবেত হন।

আরও পড়ুন, গঙ্গাচড়ায় টানা ৫ দিন বন্ধ সব ফিলিং স্টেশন, পেট্রল-অকটেন সংকটে চরম ভোগান্তি

ঈদের জামাতে ইমামতি করেন চৌধুরীগাঁও জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা ফয়জুল্লাহ মাহমুদ,নামাজ শেষে তিনি খুতবা প্রদান করেন এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন। খুতবায় তিনি পবিত্র কোরআন ও হাদিসের আলোকে মুসলমানদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও ঐক্যের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, মুসলমান হিসেবে আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে হবে, নিয়মিত সালাম বিনিময় করতে হবে এবং রমজান ও ঈদের শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি সমাজ থেকে হিংসা-বিদ্বেষ ও হানাহানি দূর করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন, চন্দনাইশ প্রেসক্লাবের কমিটি গঠন: সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, সাধারণ সম্পাদক সৈকত দাশ

ঈদের নামাজ ও মোনাজাত শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। পুরো ঈদগাহ এলাকায় ছিল উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশ।এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।সব মিলিয়ে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী চৌধুরীগাঁও ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের জামাত সম্পন্ন হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত