যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঐতিহ্যবাহী চৌধুরীগাঁও ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৮টা ৩০ মিনিটে নির্ধারিত সময়ের আগেই ঈদগাহ ময়দান মুসল্লিদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে ওঠে। পবিত্র মাহে রমজানের দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদের নামাজ আদায়ের জন্য ভোর থেকেই দলে দলে ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদগাহে এসে সমবেত হন।আরও পড়ুন, গঙ্গাচড়ায় টানা ৫ দিন বন্ধ সব ফিলিং স্টেশন, পেট্রল-অকটেন সংকটে চরম ভোগান্তিঈদের জামাতে ইমামতি করেন চৌধুরীগাঁও জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা ফয়জুল্লাহ মাহমুদ,নামাজ শেষে তিনি খুতবা প্রদান করেন এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন। খুতবায় তিনি পবিত্র কোরআন ও হাদিসের আলোকে মুসলমানদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও ঐক্যের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, মুসলমান হিসেবে আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে হবে, নিয়মিত সালাম বিনিময় করতে হবে এবং রমজান ও ঈদের শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি সমাজ থেকে হিংসা-বিদ্বেষ ও হানাহানি দূর করার আহ্বান জানান তিনি।আরও পড়ুন, চন্দনাইশ প্রেসক্লাবের কমিটি গঠন: সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, সাধারণ সম্পাদক সৈকত দাশঈদের নামাজ ও মোনাজাত শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। পুরো ঈদগাহ এলাকায় ছিল উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশ।এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।সব মিলিয়ে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী চৌধুরীগাঁও ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের জামাত সম্পন্ন হয়েছে।