দৈনিক সংবাদ দিগন্ত

ঈদে আসছে পূজার ‘নাকফুলের কাব্য’

গত ঈদুল ফিতরে ‘দম’ সিনেমার মাধ্যমে আলোচনায় আসার পর আবারও বড় পর্দায় ফিরছেন চিত্রনায়িকা পূজা চেরি।আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘নাকফুলের কাব্য’।পরিচালক আলোক হাসান-এর পরিচালনায় নির্মিত এই সিনেমার গল্প আবর্তিত হয়েছে প্রেম, বিরহ এবং সামাজিক বাধা অতিক্রম করে ভালোবাসার লড়াইকে কেন্দ্র করে।আর ও পড়ুন , বিশেষ দিনে কাঁদলেন অপি গল্পে দেখানো হয়েছে, সমাজের প্রতিকূলতা ও ক্ষমতার রক্তচক্ষু উপেক্ষা করে দুই প্রেমিক-প্রেমিকার মানবিক সংগ্রাম।সিনেমাটিতে পূজা চেরির বিপরীতে অভিনয় করেছেন আদর আজাদ।এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন গাজী রাকায়েত, কাজী কানিজ, লুৎফর রহমান জর্জ, শিখা মৌ ও আলীরাজসহ আরও অনেকে।পূজা চেরি বলেন, এই গল্পে প্রেম ও বাস্তবতার গভীর মিশ্রণ রয়েছে, যা দর্শকদের হৃদয়ে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে।ঈদুল আজহাকে কেন্দ্র করে সিনেমাটি মুক্তি পেলে দর্শক টানতে কতটা সফল হয়—এটাই এখন সিনেমাপ্রেমীদের আগ্রহের বিষয়।

ঈদে আসছে পূজার ‘নাকফুলের কাব্য’