‘হাওয়া’ সিনেমা দিয়ে আলোচনায় আসেন অভিনেত্রী নাজিফা তুষি। গেল ঈদুল ফিতরে মুক্তি পাওয়া তার নতুন সিনেমা ‘প্রেশার কুকার’ নিয়েও দর্শকমহলে ব্যাপক আলোচনা তৈরি হয়। রায়হান রাফী পরিচালিত এই ছবিতে চার নারীর গল্পের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন তুষি, যা দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।এবার ঈদুল আজহাতেও থাকছে তুষির নতুন সিনেমা। পরিচালক মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ দিয়ে আবারও বড় পর্দায় হাজির হচ্ছেন তিনি। সিনেমাটি ঈদেই মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা।‘রইদ’ চলচ্চিত্রে মূল চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি ও মোস্তাফিজুর নূর ইমরান।
আরো পড়ন , সুখবর দিলেন কনকচাঁপা
পরিচালক মেজবাউর রহমান সুমন জানিয়েছেন, ছবির সেট তৈরিতে ফাঁকা জায়গায় প্রায় ৫০ হাজার গাছ লাগানো হয়েছিল, যা ছয় মাস ধরে পরিচর্যা করা হয়। শুটিংয়ের প্রয়োজনে কোনো কৃত্রিম গ্রাফিক্স ব্যবহার না করে বাস্তব পরিবেশেই নির্মিত হয়েছে সেট, এমনকি একটি বাড়িও নির্মাণ করা হয় গল্পের প্রয়োজনে।ছবিতে গ্রামীণ বাংলার নান্দনিকতা ও চিত্রশিল্পী এস এম সুলতানের শিল্পভাবনা গভীরভাবে প্রতিফলিত হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা। তিনি আরও বলেন, এটি হাজার বছরের পুরনো আখ্যানকে সমসাময়িক অনুভূতির ভেতর দিয়ে নতুনভাবে উপস্থাপনের চেষ্টা।তুষি বলেন, টানা দুই ঈদে সিনেমা মুক্তি পাওয়া তার জন্য আনন্দের বিষয়। তিনি আশা প্রকাশ করেন, ‘রইদ’ দর্শকের মনে গভীরভাবে জায়গা করে নেবে, যেমনটা ‘হাওয়া’ করেছিল।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন