ভক্ত-অনুরাগীদের জন্য সুখবর দিয়েছেন দেশের নন্দিত সংগীতশিল্পী কনকচাঁপা। তার অফিসিয়াল ফেসবুক পেজে ফলোয়ার সংখ্যা ৪ মিলিয়ন অতিক্রম করেছে। (১৩ এপ্রিল) বিকাল ৪টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান। পোস্টে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, আজ তার পেজে ৪ মিলিয়ন ফলোয়ার পূর্ণ হয়েছে। এ অর্জনের জন্য তিনি ভক্ত-অনুরাগীসহ সবাইকে ভালোবাসা ও কৃতজ্ঞতা জানান।
আরো পড়ুন , ১ টাকার পারিশ্রমিক, জমি বিতর্ক
পরে শেয়ার করা এক ভিডিও বার্তায় কনকচাঁপা বলেন, এটি তার জন্য অত্যন্ত আনন্দের দিন। তার “কনকচাঁপা” অফিসিয়াল পেজটির যাত্রা শুরু হয়েছিল ২০১৩ সালের অক্টোবরে। এটি খুলে দিয়েছিলেন তার অনলাইন স্কুলের ছাত্র রাশেদিন ফয়সাল, যিনি বর্তমানে আর জীবিত নেই—এ কথা স্মরণ করে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।তিনি আরও বলেন, পেজটির অ্যাডমিনদের নিরলস পরিশ্রম ও ভক্তদের ভালোবাসার কারণেই আজ এই সাফল্য এসেছে। তিনি জানান, কোনো ধরনের বুস্ট ছাড়াই স্বাভাবিকভাবে পেজটি এই মাইলফলকে পৌঁছেছে, যা তার জন্য অত্যন্ত আনন্দ ও বিস্ময়ের বিষয়।
বিষয় : সুখবর সংগীতশিল্পী সংগীতশিল্পী

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন