আপনজনদের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন শেষে সড়ক, নৌ ও রেলপথে স্বস্তিতে ঢাকায় ফিরছে মানুষ। তবে কিছু দুর্ঘটনা যাত্রীদের আতঙ্কগ্রস্ত করে তুলেছে। বিশেষ করে বুধবার রাজবাড়ীর দৌলদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পদ্মায় তলিয়ে যাওয়ার ঘটনা দেশজুড়ে সর্বস্তরের মানুষের মনকে বিষাদময় করে তুলেছে। এসব দুর্ঘটনার কারণ হিসাবে সংশ্লিষ্টরা বারবার উচ্চারণ করছেন সরকারের দায়িত্বপ্রাপ্তদের নানা অব্যবস্থাপনা ও কর্তব্যে অবহেলার কথা।
সকাল থেকেই রাজধানীর গাবতলী, সায়েদাবাদ, মহাখালী বাস টার্মিনাল এবং সদরঘাট লঞ্চ টার্মিনাল, কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা গেছে ঘরে ফেরা মানুষের কর্মব্যস্ত পদচারণা। বিশেষ করে দূরপাল্লার বাসগুলোতে ছিল যাত্রীদের ভিড়। মহাসড়কে বড় ধরনের যানজট না থাকায় যাত্রীদের ঢাকায় ফিরে ভোগান্তি পোহাতে হয়নি। ট্রেনের শিডিউল মোটামুটি স্বাভাবিক থাকায় যাত্রীরা স্বস্তিতে ফিরছেন। আর দক্ষিণাঞ্চল থেকে আসা লঞ্চগুলো সকালে সদরঘাটে ভেড়ার পর যাত্রীদের স্রোত নামে। একাধিক যাত্রী যুগান্তরকে জানান, পরিবারের সঙ্গে ঈদ করে ফেরার আনন্দই আলাদা। যানজট এড়াতে একটু দেরি করে ফিরেছেন, কিন্তু বুধবার বাসে যাত্রীদের বেশ ভিড় ছিল। তবে যানজট কম থাকায় সময়মতো পৌঁছাতে পেরেছেন যাত্রীরা। কেউ কেউ ঈদের ছুটির সঙ্গে অতিরিক্ত ছুটি নেওয়ায় অফিসে যোগ দিতে আরও কয়েকদিন সময় লাগবে। তবে সম্ভাব্য ভিড় ও টিকিট সংকট এড়াতে আগেভাগেই ঢাকায় ফিরছেন অনেকে।
সরেজমিন রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে মানুষের চোখে পড়ার মতো আনাগোনা লক্ষ্য করা গেছে। বিশেষ করে মতিঝিল, কাওরান বাজার ও সচিবালয় এলাকায় অফিসগামী মানুষের ভিড় বাড়তে দেখা গেছে।
আরো পড়ুন , জাতীয় প্যারেড স্কয়ারে দৃষ্টিনন্দন কুচকাওয়াজ-ফ্লাইপাস্ট
তবে অনেক প্রতিষ্ঠানে এখনো পুরোপুরি উপস্থিতি শুরু না হওয়ায় রোববার থেকে ঢাকা তার চিরচেনা রূপ ফিরবে বলে মনে করা হচ্ছে। ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে লেনদেনের পরিমাণও বেড়েছে। আর ফুটপাতের ছোট দোকান থেকে শুরু করে বড় শপিংমলগুলোও তাদের ঝাঁপ খুলতে দেখা গেছে।
সরেজমিন ঘুরে দেখা গেছে, ছুটির নীরবতা ভেঙে ব্যস্ততায় ফিরছে মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল। দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন এলাকা থেকে আসা যাত্রীদের চাপ বাড়ছে। এছাড়া এই টার্মিনাল থেকে ঢাকার বাইরে ছুটি কাটাতে যাওয়ার যাত্রীর সংখ্যাও ছিল চোখে পড়ার মতো।সংশ্লিষ্টরা বলছেন, বৃহস্পতিবার থেকে আবারও তিন দিনের ছুটি থাকায় অনেক যাত্রী এই বাড়তি ছুটি কাটিয়ে রোববার ঢাকায় ফেরার পরিকল্পনা করছেন। এজন্য শুক্রবার থেকে রাজধানীমুখী মানুষের ভিড় আরও বাড়বে।
বিষয় : ছুটি শেষ ঈদুল ফিতর ফিরছে মানুষ

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন