দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দৌলতপুরের নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাস সাময়িক বরখাস্ত

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দৌলতপুর উপজেলার নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাসকে সাময়িকভাবে বরখাস্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে। আদেশে বলা হয়, কুষ্টিয়ার দৌলতপুরের উপজেলা নির্বাচন অফিসার কল্লোল বিশ্বাসের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে বিভাগীয় মামলা হয়।

আদেশে কল্লোলের সাবেক কর্মস্থল যশোরের মনিরামপুরের কথা উল্লেখ করা হয়েছে। কারণ, তিনি যখন মনিরামপুরে কর্মরত ছিলেন, তখন তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। আদেশে বলা হয়েছে, তদন্তে অপরাধ প্রমাণিত হওয়ায় চাকরি থেকে অব্যাহতি প্রদানের সুপারিশ করেছিল এ সংক্রান্ত কমিটি। সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৩৯ (১) এর বিধান মোতাবেক তাকে চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করেছে ইসি।

আরও পড়ুন, হোটেল প্রিয়তমা, আয়শামনি ও রংধুনে তাণ্ডব, সায় নেই প্রশাসনের (পর্ব-৩)

তবে, ইসির এই উপজেলা নির্বাচন কর্মকর্তা খোরপোষ ভাতাসহ অন্যান্য আইনানুগ সুবিধাদি পাবেন। ইসি থেকে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভ্যাট-ট্যাক্সের টাকা আত্মসাতের অভিযোগে কল্লোলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সম্প্রতি, ফরিদপুরের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজুর রহমানকে চাকরি থেকে বরখস্ত করা হয়। কুমিল্লায় দায়িত্ব পালনকালে ঘুষ নেওয়ার ঘটনায় অভিযুক্ত সিনিয়র সহকারী সচিব সুধাংশু কুমার সাহাকেও অনিয়মের দায়ে চাকরিচ্যুত করে ইসি।

বিষয় : বরখাস্ত আত্মসাত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দৌলতপুরের নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাস সাময়িক বরখাস্ত

প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দৌলতপুর উপজেলার নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাসকে সাময়িকভাবে বরখাস্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে। আদেশে বলা হয়, কুষ্টিয়ার দৌলতপুরের উপজেলা নির্বাচন অফিসার কল্লোল বিশ্বাসের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে বিভাগীয় মামলা হয়।

আদেশে কল্লোলের সাবেক কর্মস্থল যশোরের মনিরামপুরের কথা উল্লেখ করা হয়েছে। কারণ, তিনি যখন মনিরামপুরে কর্মরত ছিলেন, তখন তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। আদেশে বলা হয়েছে, তদন্তে অপরাধ প্রমাণিত হওয়ায় চাকরি থেকে অব্যাহতি প্রদানের সুপারিশ করেছিল এ সংক্রান্ত কমিটি। সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৩৯ (১) এর বিধান মোতাবেক তাকে চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করেছে ইসি।

আরও পড়ুন, হোটেল প্রিয়তমা, আয়শামনি ও রংধুনে তাণ্ডব, সায় নেই প্রশাসনের (পর্ব-৩)

তবে, ইসির এই উপজেলা নির্বাচন কর্মকর্তা খোরপোষ ভাতাসহ অন্যান্য আইনানুগ সুবিধাদি পাবেন। ইসি থেকে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভ্যাট-ট্যাক্সের টাকা আত্মসাতের অভিযোগে কল্লোলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সম্প্রতি, ফরিদপুরের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজুর রহমানকে চাকরি থেকে বরখস্ত করা হয়। কুমিল্লায় দায়িত্ব পালনকালে ঘুষ নেওয়ার ঘটনায় অভিযুক্ত সিনিয়র সহকারী সচিব সুধাংশু কুমার সাহাকেও অনিয়মের দায়ে চাকরিচ্যুত করে ইসি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত