অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য সরকারের ‘এক পদ, এক বেতন’ নীতি বাস্তবায়নের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম।বৃহস্পতিবার সকালে রাজধানীর কাকরাইলে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড পরিদর্শনকালে তিনি এ ঘোষণা দেন।প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের কল্যাণ ও প্রাপ্য সুবিধা নিশ্চিত করতে সমপদের জন্য সমান বেতন নীতি কার্যকর করার বিষয়টি ত্বরান্বিত করা হবে।তিনি জেলা পর্যায়ের সশস্ত্র বাহিনী বোর্ডগুলোকে আরও কার্যকর ও শক্তিশালী করার নির্দেশনা দেন,
আরও পড়ুন, ডিএসসিসির ৪ হাজার ৪ কোটি টাকার বাজেট ঘোষণা, কর না বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির পরিকল্পনা
যাতে এগুলো অবসরপ্রাপ্ত সদস্যদের মিলনমেলা ও সহায়তার কেন্দ্র হিসেবে গড়ে ওঠে।চিকিৎসা সেবার সম্প্রসারণে ৬১টি জেলায় মেডিক্যাল স্টোরের সংখ্যা বৃদ্ধি এবং জীবনরক্ষাকারী ওষুধের সরবরাহ বাড়ানোর নির্দেশনাও দেন তিনি।এছাড়া, অবসরপ্রাপ্ত সদস্যদের জন্য সম্মানজনক জীবনযাপন ও টেকসই পুনর্বাসনের লক্ষ্যে ‘ডিফেন্স কলোনি’ গড়ে তোলার পরিকল্পনার কথা জানান। ঠাকুরগাঁও, গাইবান্ধা ও দিনাজপুরে এ প্রকল্পের জন্য জমি নির্ধারণ করা হয়েছে এবং দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।তিনি আরও বলেন, অবসরপ্রাপ্ত সৈনিকদের অন্ত্যেষ্টিক্রিয়া ও শেষকৃত্য সংক্রান্ত আনুষ্ঠানিকতায় সশস্ত্র বাহিনী বোর্ডের সম্পৃক্ততা ও সহায়তা আরও বাড়ানো হবে।
বিষয় : সশস্ত্র বাহিনী বড় সুখবর বেতন’ নীতি

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন