দৈনিক সংবাদ দিগন্ত

অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য বড় সুখবর, আসছে ‘এক পদ, এক বেতন’

অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য সরকারের ‘এক পদ, এক বেতন’ নীতি বাস্তবায়নের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম।বৃহস্পতিবার সকালে রাজধানীর কাকরাইলে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড পরিদর্শনকালে তিনি এ ঘোষণা দেন।প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের কল্যাণ ও প্রাপ্য সুবিধা নিশ্চিত করতে সমপদের জন্য সমান বেতন নীতি কার্যকর করার বিষয়টি ত্বরান্বিত করা হবে।তিনি জেলা পর্যায়ের সশস্ত্র বাহিনী বোর্ডগুলোকে আরও কার্যকর ও শক্তিশালী করার নির্দেশনা দেন,আরও  পড়ুন, ডিএসসিসির ৪ হাজার ৪ কোটি টাকার বাজেট ঘোষণা, কর না বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির পরিকল্পনা যাতে এগুলো অবসরপ্রাপ্ত সদস্যদের মিলনমেলা ও সহায়তার কেন্দ্র হিসেবে গড়ে ওঠে।চিকিৎসা সেবার সম্প্রসারণে ৬১টি জেলায় মেডিক্যাল স্টোরের সংখ্যা বৃদ্ধি এবং জীবনরক্ষাকারী ওষুধের সরবরাহ বাড়ানোর নির্দেশনাও দেন তিনি।এছাড়া, অবসরপ্রাপ্ত সদস্যদের জন্য সম্মানজনক জীবনযাপন ও টেকসই পুনর্বাসনের লক্ষ্যে ‘ডিফেন্স কলোনি’ গড়ে তোলার পরিকল্পনার কথা জানান। ঠাকুরগাঁও, গাইবান্ধা ও দিনাজপুরে এ প্রকল্পের জন্য জমি নির্ধারণ করা হয়েছে এবং দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।তিনি আরও বলেন, অবসরপ্রাপ্ত সৈনিকদের অন্ত্যেষ্টিক্রিয়া ও শেষকৃত্য সংক্রান্ত আনুষ্ঠানিকতায় সশস্ত্র বাহিনী বোর্ডের সম্পৃক্ততা ও সহায়তা আরও বাড়ানো হবে।

অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য বড় সুখবর, আসছে ‘এক পদ, এক বেতন’