রাজধানীর ধানমন্ডিতে অভিযান চালিয়ে স্বর্ণ চোরাচালান চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ধানমন্ডি মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৮৯ লাখ টাকা মূল্যের চোরাচালানকৃত স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরের পর ধানমন্ডি মডেল থানা পুলিশ জানতে পারে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চোরাচালানের মাধ্যমে আনা স্বর্ণের একটি চালান ধানমন্ডি হয়ে হাজারীবাগ এলাকায় নেওয়া হবে।তথ্য পাওয়ার পর ধানমন্ডি ২৭ নম্বর রোডে মোগল কাবাবের সামনে চেকপোস্ট বসায় পুলিশ। পরে একটি মোটরসাইকেল থামিয়ে দুই আরোহীর দেহ তল্লাশি চালানো হয়।
আরও পড়ুন, মেরাদিয়ায় দুই ট্রাক বিকল, রামপুরা-নতুনবাজার সড়কে ভয়াবহ যানজট
এ সময় তাদের কাছ থেকে প্রায় ৮৯ লাখ টাকা মূল্যের চোরাচালানকৃত স্বর্ণালংকার উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই গোবিন্দ মন্ডল ও রাজন চন্দ্র সরকারকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে তাদের ব্যবহৃত মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন, উদ্ধার হওয়া স্বর্ণ বিদেশ থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে দেশে আনা হয়েছিল। পরে তা দেশের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল।পুলিশ বলছে, এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার হওয়া স্বর্ণের উৎস, পাচার রুট এবং সংশ্লিষ্ট নেটওয়ার্ক শনাক্তে তদন্ত চলছে।গ্রেফতার দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
বিষয় : গ্রেফতার চোরাচালান মেট্রোপলিটন পুলিশ-

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন