দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

মেরাদিয়ায় দুই ট্রাক বিকল, রামপুরা-নতুনবাজার সড়কে ভয়াবহ যানজট

রামপুরা-নতুনবাজার সড়কে ভয়াবহ যানজট

রাজধানীর রামপুরা থেকে নতুনবাজার পর্যন্ত সড়কে বৃহস্পতিবার সকালে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। মেরাদিয়া এলাকায় দুটি ট্রাক বিকল হয়ে পড়ায় দীর্ঘ সময় স্থবির হয়ে পড়ে যান চলাচল।ট্রাফিক পুলিশ জানায়, ভোর চারটার দিকে বৃষ্টির কারণে মেরাদিয়া এলাকায় সড়কে পানি জমে যায়। এ সময় দুটি ট্রাক বিকল হয়ে সড়কে আটকে পড়লে রামপুরা, মেরাদিয়া, বাড্ডা হয়ে নতুনবাজার পর্যন্ত যানজট ছড়িয়ে পড়ে।সড়কে শত শত বাস, ব্যক্তিগত গাড়ি, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল দীর্ঘ সময় আটকে থাকে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন অফিসগামী যাত্রীরা।

আরও  পড়ুন, রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, তেজগাঁও বিভাগে ৭৪ জন আটক

 অনেকেই সময়মতো কর্মস্থলে পৌঁছাতে না পেরে বাস থেকে নেমে বৃষ্টির মধ্যেই হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা দেন।নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের দুর্ভোগ ছিল সবচেয়ে বেশি। যানজট এড়াতে আলিফ, বৈশাখীসহ কয়েকটি গণপরিবহনকে গুলশান-২ হয়ে বিকল্প পথে চলাচল করতে দেখা যায়। এতে ওই সড়কেও যানবাহনের চাপ বেড়ে যায়।ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের রামপুরা জোনের সহকারী কমিশনার আসাদুজ্জামান বলেন, বিকল হওয়া দুটি ট্রাকের একটি ইতোমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে এবং অন্যটি অপসারণের কাজ চলছিল। ট্রাক দুটি বিকল হয়ে পড়ায় নতুনবাজার থেকে রামপুরা পর্যন্ত যান চলাচল ব্যাহত হয়।

বিষয় : দুই ট্রাক ভয়াবহ যানজট সড়কে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

মেরাদিয়ায় দুই ট্রাক বিকল, রামপুরা-নতুনবাজার সড়কে ভয়াবহ যানজট

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

রাজধানীর রামপুরা থেকে নতুনবাজার পর্যন্ত সড়কে বৃহস্পতিবার সকালে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। মেরাদিয়া এলাকায় দুটি ট্রাক বিকল হয়ে পড়ায় দীর্ঘ সময় স্থবির হয়ে পড়ে যান চলাচল।ট্রাফিক পুলিশ জানায়, ভোর চারটার দিকে বৃষ্টির কারণে মেরাদিয়া এলাকায় সড়কে পানি জমে যায়। এ সময় দুটি ট্রাক বিকল হয়ে সড়কে আটকে পড়লে রামপুরা, মেরাদিয়া, বাড্ডা হয়ে নতুনবাজার পর্যন্ত যানজট ছড়িয়ে পড়ে।সড়কে শত শত বাস, ব্যক্তিগত গাড়ি, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল দীর্ঘ সময় আটকে থাকে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন অফিসগামী যাত্রীরা।

আরও  পড়ুন, রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, তেজগাঁও বিভাগে ৭৪ জন আটক

 অনেকেই সময়মতো কর্মস্থলে পৌঁছাতে না পেরে বাস থেকে নেমে বৃষ্টির মধ্যেই হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা দেন।নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের দুর্ভোগ ছিল সবচেয়ে বেশি। যানজট এড়াতে আলিফ, বৈশাখীসহ কয়েকটি গণপরিবহনকে গুলশান-২ হয়ে বিকল্প পথে চলাচল করতে দেখা যায়। এতে ওই সড়কেও যানবাহনের চাপ বেড়ে যায়।ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের রামপুরা জোনের সহকারী কমিশনার আসাদুজ্জামান বলেন, বিকল হওয়া দুটি ট্রাকের একটি ইতোমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে এবং অন্যটি অপসারণের কাজ চলছিল। ট্রাক দুটি বিকল হয়ে পড়ায় নতুনবাজার থেকে রামপুরা পর্যন্ত যান চলাচল ব্যাহত হয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত