দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি বাজারসহ  বিভিন্ন হাট-বাজারে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়াই অবাধে বিক্রি হচ্ছে কেমিক্যালযুক্ত নিম্নমানের শিশুখাদ্য। নান্দনিক মোড়কে আকর্ষণীয় এসব ভেজাল ও মানহীন চিপস, চকলেট, আইসক্রিম, জুস ও ললিপপ দেদারসে কিনে খাচ্ছে শিশুরা, যার ফলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে স্থানীয় কোমলমতি শিশুরা।সরেজমিনে মাদারগঞ্জ পৌর শহরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাজার ঘুরে দেখা যায়, বিএসটিআইয়ের কোনো সিল বা বৈধ অনুমোদন ছাড়াই বিভিন্ন নামসর্বস্ব কোম্পানির বাহারি রঙের মোড়কজাত খাদ্যসামগ্রী বাজারে বিক্রি করা হচ্ছে।

আরও  পড়ুন, চকরিয়ায় অসহায়ের পাশে - জননেতা আব্দুল্লাহ আল ফারুক

 অধিক মুনাফার আশায় স্থানীয় এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী প্রত্যন্ত অঞ্চলের দোকানগুলোতে এসব ক্ষতিকর খাবার সরবরাহ করছে। নিম্নমানের রঙ, কৃত্রিম সুগন্ধি ও মানবদেহের জন্য ক্ষতিকর প্রিজারভেটিভ ব্যবহার করে তৈরি এসব খাবার খেয়ে শিশুরা প্রতিনিয়ত পেটের পীড়া, ডায়রিয়া, কিডনি জটিলতা এবং চর্মরোগসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত হচ্ছে বলে চিকিৎসকেরা সতর্ক করেছেন।স্থানীয় সচেতন মহল ও অভিভাবকদের অভিযোগ, প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং না থাকায় মফস্বল এলাকায় এসব অবৈধ কেমিক্যালযুক্ত খাদ্যের বিক্রি আশঙ্কাজনক হারে বেড়েছে। জনস্বাস্থ্য রক্ষায় মাদারগঞ্জে অতিদ্রুত বিএসটিআই এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার জোর দাবি জানিয়েছেন উপজেলার ভুক্তভোগী সাধারণ মানুষ।

বিষয় : জনস্বাস্থ্য কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি বাজারসহ  বিভিন্ন হাট-বাজারে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়াই অবাধে বিক্রি হচ্ছে কেমিক্যালযুক্ত নিম্নমানের শিশুখাদ্য। নান্দনিক মোড়কে আকর্ষণীয় এসব ভেজাল ও মানহীন চিপস, চকলেট, আইসক্রিম, জুস ও ললিপপ দেদারসে কিনে খাচ্ছে শিশুরা, যার ফলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে স্থানীয় কোমলমতি শিশুরা।সরেজমিনে মাদারগঞ্জ পৌর শহরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাজার ঘুরে দেখা যায়, বিএসটিআইয়ের কোনো সিল বা বৈধ অনুমোদন ছাড়াই বিভিন্ন নামসর্বস্ব কোম্পানির বাহারি রঙের মোড়কজাত খাদ্যসামগ্রী বাজারে বিক্রি করা হচ্ছে।

আরও  পড়ুন, চকরিয়ায় অসহায়ের পাশে - জননেতা আব্দুল্লাহ আল ফারুক

 অধিক মুনাফার আশায় স্থানীয় এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী প্রত্যন্ত অঞ্চলের দোকানগুলোতে এসব ক্ষতিকর খাবার সরবরাহ করছে। নিম্নমানের রঙ, কৃত্রিম সুগন্ধি ও মানবদেহের জন্য ক্ষতিকর প্রিজারভেটিভ ব্যবহার করে তৈরি এসব খাবার খেয়ে শিশুরা প্রতিনিয়ত পেটের পীড়া, ডায়রিয়া, কিডনি জটিলতা এবং চর্মরোগসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত হচ্ছে বলে চিকিৎসকেরা সতর্ক করেছেন।স্থানীয় সচেতন মহল ও অভিভাবকদের অভিযোগ, প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং না থাকায় মফস্বল এলাকায় এসব অবৈধ কেমিক্যালযুক্ত খাদ্যের বিক্রি আশঙ্কাজনক হারে বেড়েছে। জনস্বাস্থ্য রক্ষায় মাদারগঞ্জে অতিদ্রুত বিএসটিআই এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার জোর দাবি জানিয়েছেন উপজেলার ভুক্তভোগী সাধারণ মানুষ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত