দৈনিক সংবাদ দিগন্ত

রাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল শুক্রবার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার বেলা সাড়ে ১১টায় 'সি' ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন। এ বছর দুই শিফটের তিন গ্রুপে (বিজ্ঞানের দুটি ও অ-বিজ্ঞান) 'সি' ইউনিটর পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিজ্ঞানের প্রথম গ্রুপে প্রথম স্থান অর্জন করেছেন মো. নাফিস সাদিক। তিনি পরীক্ষায় ৯২.৫০ নম্বর পেয়েছেন। তার রোল নম্বর ৩১১০৩৬৭৬। তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।

আরও পড়ুন, সহকারী শিক্ষক মৌখিক পরীক্ষা শুরু ২৮ জানুয়ারি

বিজ্ঞানের দ্বিতীয় গ্রুপে প্রথম স্থান অর্জন করেছেন এস এম আফিফ ইকবাল। তিনি পরীক্ষায় ৮৮.৫০ নম্বর পেয়েছেন। তার রোল নম্বর ৩২৩২৩৪৪৭। তিনি নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন। অবিজ্ঞান গ্রুপে প্রথম স্থান অর্জন করেছেন মো. আরফান শেখ। তিনি পরীক্ষায় ৮৯.৫০ নম্বর পেয়েছেন। তার রোল নম্বর ৩১৭০১৯০৫। তিনি নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন। প্রসঙ্গত, এবছর গত ১৬ জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিষয় : ফল রাবি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

রাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬

featured Image

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল শুক্রবার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার বেলা সাড়ে ১১টায় 'সি' ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন। এ বছর দুই শিফটের তিন গ্রুপে (বিজ্ঞানের দুটি ও অ-বিজ্ঞান) 'সি' ইউনিটর পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিজ্ঞানের প্রথম গ্রুপে প্রথম স্থান অর্জন করেছেন মো. নাফিস সাদিক। তিনি পরীক্ষায় ৯২.৫০ নম্বর পেয়েছেন। তার রোল নম্বর ৩১১০৩৬৭৬। তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।

আরও পড়ুন, সহকারী শিক্ষক মৌখিক পরীক্ষা শুরু ২৮ জানুয়ারি

বিজ্ঞানের দ্বিতীয় গ্রুপে প্রথম স্থান অর্জন করেছেন এস এম আফিফ ইকবাল। তিনি পরীক্ষায় ৮৮.৫০ নম্বর পেয়েছেন। তার রোল নম্বর ৩২৩২৩৪৪৭। তিনি নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন। অবিজ্ঞান গ্রুপে প্রথম স্থান অর্জন করেছেন মো. আরফান শেখ। তিনি পরীক্ষায় ৮৯.৫০ নম্বর পেয়েছেন। তার রোল নম্বর ৩১৭০১৯০৫। তিনি নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন। প্রসঙ্গত, এবছর গত ১৬ জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত